বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটিতে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ১:১৩ পিএম
আশিকাটিতে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার নির্বাচনী প্রচারনার শেষ দিনে ইউনিয়ন আওয়ামী লীগ, যু্বলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন মিলে গণসংযোগ করেন, এ সময় আবারও নৌকায় ভোট চাইলেন নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন পাটওয়ারী । আশিকাটির অসমাপ্ত উন্নয়নের জন্য তিনি  সকলের কাছে ১১ নভেম্বর ভোট চাইলেন।
ইউনিয়নের গণসংযোগের কালে তিনি আশিকাটির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগের সময় বিল্লাল হোসেন পাটওয়ারী তার দায়িত্ব পালন কালে, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ কার্ড,ভিজিডি কার্ড,মার্তৃত্বকালীন কার্ডসহ যাবতীয় বিষয়গুলো সবার মাঝে যথানিয়মে সততার সাথে দিয়েছেন, আগামীতে ও দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। আশিকাটির  উন্নয়নের জন্য  সকলের বুদ্ধি পরামর্শ নিয়ে সার্বক্ষণিক কাজ করেছেন এমনটাই বলেছেন, এলাকার মাদক, সতন্ত্র, ইভটিজিংসহ সকল অনিয়ম কাজের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করে তিনি দায়িত্ব পালন করেছেন। তাই আশিকাটি উন্নয়নের জন্য দলমত নির্বিশেষ সবার কাছে নৌকা প্রতীকে আবার ও তিনি সবার ভোট প্রার্থনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital