বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চন্দনাইশ গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় অল্প বৃষ্টিতে হাঁটু পানি

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:০০ পিএম
চন্দনাইশ গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় অল্প বৃষ্টিতে হাঁটু পানি
 দক্ষিণ চট্টলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া বটতল থেকে খানহাট পর্যন্ত গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে সাধারণ মানুষের চলাচলের চরম ভোগান্তি হচ্ছে প্রতি নিয়ত।
অল্প বৃষ্টিতে হাঁটু পানি জমে থাকে।
এ সড়ক দিয়ে সাব-রেজিস্ট্রার অফিস, খানহাট বাজার, জামে মসজিদ, মমতাজ বেগম স্কুল এন্ড কলেজ, মমতাজ বেগম কিন্ডার গার্ডেন, গাছবাড়িয়া সরকারি কলেজ, হাশিমপুর মকবুলিয়া কামিল  মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার অসংখ্য মানুষ চলাচল করে থাকে।
চন্দনাইশ পৌরসভার শহীদ মুরিদুল আলম সড়কের গাছবাড়িয়া বটতল থেকে খানহাট পর্যন্ত সড়কটির মাঝখানে নালার কাজ সম্পন্ন করলেও নালার দু’পাশে রাস্তার কাজ এখনো সম্পন্ন হয়নি।
সড়ক কেটে মাঝখান দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ নালা করার কারণে সড়কের পানি যথাযথভাবে চলাচল করতে পারছে না।ফলে অল্প বৃষ্টিতে সড়কে হাঁটু পরিমাণ পানি জমে থাকার কারণে সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। তাছাড়া সংস্কারের অভাবে নালার দু’পাশে রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট- বড় অসংখ্য গর্ত। একটু বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ভরে থাকে। গাড়ির কথা বাদ দিয়ে অটো রিক্সা, ভ্যান গাড়ি কিংবা সিএনজি পর্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি চলাফেরাও।বর্তমানে এই রাস্তাটি পড়েছে চরম দুর্ভোগে। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি।
এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীর পক্ষ থেকে জনদূর্ভোগ দূর করতে গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কটি চলাচলের উপযোগী করে তোলার জন্য  নবনির্বাচিত মাননীয় এমপি মহোদয় জসীম উদ্দিন আহমেদ, উপজেলা প্রশাসক এবং পৌর প্রশাসকের প্রতি জোর দাবী জানাচ্ছি।
নিবেদক: মোহাম্মদ ইমাদ উদ্দীন, সংগঠক ও কলামিস্ট।  চন্দনাইশ,চট্টগ্রাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital