বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৩০ পিএম
চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভা

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টুর্নামেন্টের প্রস্তুতি, মাঠ নির্বাচন, সময়সূচি নির্ধারণ, অংশগ্রহণকারী বিদ্যালয়ের তালিকা প্রণয়ন, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা, বিচারক ও পরিচালনা কমিটির দায়িত্ব বণ্টনসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোসাদ্দেক হোসেনের পরিচালনায়
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিনসহ জেলা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।

Model Hospital

উল্লেখ্য, আগামী ৪ মে চাঁদপুর আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৯টায় (বালিকা) সদর বনাম হাজীগঞ্জ, সকাল ১১টায় (বালক) সদর বনাম হাজীগঞ্জ, দুপুর ২টা ৩০ মিনিটে (বালিকা) মতলব দক্ষিণ বনাম শাহরাস্তি এবং বিকাল ৪টায় (বালক) মতলব দক্ষিণ বনাম শাহরাস্তি দলের খেলা অনুষ্ঠিত হবে।

৫ মে সকাল ১০টায় (বালিকা) কচুয়া বনাম ফরিদগঞ্জ, সকাল ১১টায় (বালক) কচুয়া বনাম ফরিদগঞ্জ, দুপুর ২টা ৩০ মিনিটে (বালিকা) মতলব উত্তর বনাম হাইমচর এবং বিকাল ৪টায় (বালক) মতলব উত্তর বনাম হাইমচর দলের খেলা অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital