রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরব রিয়াদে বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ মার্চ, ২০২২, ৫:৪৮ পিএম
সৌদি আরব রিয়াদে বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় : ৬ মার্চ  রবিবার  সৌদি আরবের রিয়াদে বিশ্ব প্রতিরক্ষা সামগ্রীর প্রদর্শনীতে সৌদি সরকারের আমন্ত্রনে যোগ দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এম পি। এছাড়া সৌদি সরকারের আমন্ত্রনে বর্ডার গার্ড বাংলাদেশ-(বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ প্রতিরক্ষা সামগ্রীর প্রদর্শনীতে যোগ দেন। রিয়াদের এ প্রদর্শনীতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) অংশগ্রহণ করেন।

রিয়াদে আজ এ প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত চারদিনব্যাপি এ প্রদর্শনীতে মোট আশিটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ ৩০ হাজার দর্শনার্থী অংশগ্রহণ করবে।

সৌদি মিলিটারি ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহি কর্মকর্তা ওয়ালিদ আবু খালিদ বলেন, বর্তমানে সৌদি আরবের প্রতিরক্ষা শিল্প বিশ্বে ৮৫ নম্বর র‍্যাংকিং এ অবস্থান করছে, ২০৩০ সাল নাগাদ তা র‍্যাংকিং এ প্রথম ২৫টি দেশের মধ্যে উন্নীত করার লক্ষ্য নির্ধারন করা হয়েছে। সৌদি সরকার ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা সামগ্রীর শতকরা ৫০ ভাগের ও বেশি স্থানীয়করণের জন্য কাজ করছে বলে জানিয়েছেন সৌদি জেনারেল অথরিটি অফ মিলিটারি ইন্ডাস্ট্রির গভর্নর আহমেদ আলওহালি।

তিনি আরও বলেন, আমরা এ প্রদর্শনীতে অংশগ্রহনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল আগ্রহ দেখেছি এবং এ শিল্পের উদ্ভাবনের জন্য নেটওয়ার্কিং এবং আন্তঃসীমান্ত অংশীদারিত্বের জন্য একটি অনুকূল পরিবেশ প্রদানের জন্য উন্মুখ রয়েছি। আমাদের দরজা আন্তর্জাতিক নির্মাতা এবং পরিষেবা প্রদানকারীদের জন্য উন্মুক্ত যারা প্রযুক্তি হস্তান্তর, প্রতিভা বিকাশ এবং প্রতিরক্ষা শিল্পায়নের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিবে। এ প্রদর্শনীতে প্রতিরক্ষা সামগ্রীর সর্বাধুনিক প্রযুক্তিগত উন্নয়ন প্রদর্শন করা হচ্ছে যা এখাতের ভবিষ্যৎ উন্নয়ন ত্বরান্বিত করবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Model Hospital

এ প্রদর্শনীতে শতাধিক স্থানীয় এবং আন্তর্জাতিক কোম্পানি তাঁদের প্রতিরক্ষা সামগ্রী প্রদর্শন করছে তার মধ্যে লকহিড মার্টিন, বোয়িং, জেনারেল ডায়নামিক, নাভান্তিয়া, বিএই সিস্টেম, এল ৩হারিস এবং নরিনকো রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ জুবায়ের সালেহীন, লেফটেন্যান্ট কর্নেল শেখ আবু ফারুক সালেহীন, মেজর গাজী হোসাইন এ প্রদর্শনীতে যোগ দেন। এছাড়া দূতাবাসের ডিফেন্স এ্যটাশে বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী, মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা ও দূতাবাসের মিনিস্টার (কন্সূ্লার) এস এম রাকিবউল্লাহ প্রদর্শনীতে যোগ দেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।