বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জনগণ জাতীয়তাবাদী পুলিশ দল চায় না : মোমিন মেহেদী

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:৫৫ পিএম
জনগণ জাতীয়তাবাদী পুলিশ দল চায় না : মোমিন মেহেদী

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জনগণ জাতীয়তাবাদী পুলিশ দল চায় না, তারা এনসিপি পুলিশ পার্টি বা জামায়াতি পুলিশও চায় না। জনগণের চাওয়া জনবান্ধব পুলিশ বাহিনী। অতএব বিএনপি সরকারের প্রথম দায়িত্ব পুলিশে থাকা জাতীয়বাদী বা জামায়াত-এনসিপিপন্থীদেরকে ঝেটিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে দায়িত্ব দেয়া। যাতে করে তারা রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখে।

১১ মে বিকেলে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ‘আইন ও বিচারের সংস্কৃতি কোন পথে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এই যে হামের টিকার কারণে প্রতিদিন শিশুদের মৃত্যু হচ্ছে, সেই দায় কি কোনোভাবে বাংলাদেশ বিরোধী ইউনূস গং অস্বীকার করতে পররবেন? পারবেন না, তাহলে বিএনপি সরকার কেন ইউনূস এবং তার উপদেষ্টাদেরকে আইনের আওতায় আনছে না।

সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী প্রমুখ বক্তব্য রাখেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital