শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কিশোর গ্যাং ও মাদক বিরোধী কর্মসূচির অংশ হিসেবে

চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদক বিরোধী কর্মসূচির অংশ হিসেবে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মোশারফ ফাউন্ডেশন। এবার চাঁদপুর শহরে তরুণ সমাজের কাছে সবচেয়ে জনপ্রিয় প্রেসক্লাব ঘাট এলাকায় ‘মোশারফ ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ -এর আয়োজন করা হয়েছে। সম্প্রতি যেখানে কিশোর গ্যাং আর মাদক সেবীরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। ২২ মে (শুক্রবার) বিকেলে উৎসবমুখর এবং বর্ণাঢ্য আয়োজনে ডাকাতিয়া তীরে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মোশাররফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার এবং জেলা কোয়াবের অন্যতম সদস্য মারজুক মুঈদ ঐশ্বর্য।

উদ্বোধনী ম্যাচে রাইজিং স্টার টেকনিক্যাল মুখোমুখি হয় কিং কোড়ালিয়া দলের। ম্যাচে রাইজিং স্টার টেকনিক্যাল ৪-৩ গোলে জয় পায়। দ্বিতীয় ম্যাচে চাঁদপুর ডায়মনাইটিস ক্লাব ২-০ গোলে গুয়াখোলা ক্রীড়াচক্রকে হারায়।

আয়োজকরা জানান, প্রতিটি ম্যাচ ১৫ মিনিট করে মোট ৩০ মিনিটে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে এপি থান্ডার ফুটবল ক্লাব, স্টেডিয়াম একাদশ, ব্রাদার্স স্কোয়াড, চাঁদপুর ডায়মনাইটিস ক্লাব, নি বেকার্স, নিতাইগঞ্জ ফুটবল একাদশ, কিক টাইটেন্স এফসি, রাইজিং স্টার টেকনিক্যাল, হরিজন যুব ক্লাব, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ, রেলওয়ে হরিজন ঐকতান ক্লাব, প্রেসক্লাব দল, চাঁদপুর সরকারি কলেজ ফুটবল দল, গুয়াখোলা ক্রীড়াচক্র ও কিং কোড়ালিয়া।

খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি ইমরান হোসেন রানা। ধারাভাষ্যে ছিলেন মো. আসসাদ খান আশরাফ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital