বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জামায়াত প্রসঙ্গে বক্তব্যের পর নারী নেত্রী ফারজানাকে ধর্ষণ-হত্যার হুমকির অভিযোগে জিডি

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:২৩ পিএম
জামায়াত প্রসঙ্গে বক্তব্যের পর নারী নেত্রী ফারজানাকে ধর্ষণ-হত্যার হুমকির অভিযোগে জিডি
নিরাপত্তা চেয়ে জিডি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা।  ২৬ মে বেলা ১১ টায় শাহবাগ থানায় জিডি করার গণমাধ্যমকে তিনি বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল-এর উসকানিমূলক বক্তব্যের পর গত ২৪ মে থেকে আমাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে। যারা হুমকি দিচ্ছে তারা বলছে- ‘শরিয়া আইন নিয়ে যেহেতু আমি কথা বলেছি, সেহেতু আমাকে ধর্ষণ করা জায়েজ, হত্যা করা জায়েজ।’ যদি ধর্মীয় নেতারা শরিয়া আইন জানার পরও মসজিদে ধর্ষণ করে, মাদ্রাসায় ধর্ষণ করে-বলাৎকার করে তাহলে সেই শরিয়া আইন আমি চাই না। আমি চাই ইসলামী শরিয়া আইন, যে আইন বেতনভূক্ত ইমাম, ভিক্ষিাবৃত্তির মাদ্রাসা বা ফেসবুক-ইউটিউবিং করা, দেশ বিরোধী বক্তব্য দেওয়া, শিক্ষা বিরোধী বক্তব্য দেওয়াসহ সকল অন্যায়-অপরাধ-দুর্নীতিকে প্রতিহত করবে।

শান্তা ফারজানা এসময় আরো বলেন, আমার মা মদীনা মনোয়ারায় হজ¦ করতে গিয়ে ইন্তেকাল করেছেন, সেখানেই তাকে আল্লাহ তা’য়ালা কবর দেয়ার তৌফিক দিয়েছেন, একজন মুসলমান হিসেবে বরাবরই আমি প্রকৃত ধর্ম ও মানবতাকে লালন করি। এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী,  যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, হাশেম মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, জিডিতে শান্তা ফারজানা জানিয়েছেন, গত ২৩/৫/২৬ তারিখ সময় অনুমান বেলা ১১:০০ ঘটিকায় তোপখানা রোড নামক স্থানে আমার অফিসে কর্মস্থলে অবস্থান কালীন সময় আমার মোবাইলে ফেসবুক আইডি তে প্রবেশ করে দেখতে পাই, ফেসবুক আইডি হইতে আমার নামে অপপ্রচার, হুমকি প্রদান করা হয়েছে। আমি বিভিন্ন ভাবে চেষ্টা করিয়াও উক্ত অপপ্রচার কারীর পরিচয় সনাক্ত করিতে ব্যর্থ হই। তাছাড়াও আমাকে ৮৮০-০৯৬৩৯২৩২৯২২, ৮৮০-৯৬৯৪৯৫০৭৮৮ নাম্বার সমূহ থেকে ফোন দিয়েও বিভিন্ন হুমকি দেয়। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।

শাহবাগ থানায় শান্তা ফারজানার দায়েরকৃত জিডি নম্বর- ১৭৫৩, ২৬/০৫/২০২৬

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital