বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পুরানবাজারে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৪:৫৩ পিএম
চাঁদপুর পুরানবাজারে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

চাঁদপুর পৌরসভার পুরানবাজার ৩নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথি চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ শামছুল আলম সূর্য।

চাঁদপুর পৌরসভার পুরানবাজার ৩নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ শামছুল আলম সূর্য।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। আমি এই মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করি।

টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউদ্দিন বাবলু এবং যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ কাউসার।

Model Hospital

টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানা। সার্বিক সহযোগিতায় ছিলেন জাহিদ, জাবেদ, মো. রাহিম, স্বাধীন, সিয়াম, ইমন, এমরান, সজিব, শপন ও মোবারকসহ এলাকার যুবসমাজের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital