বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি শিশু পরিবারে ক্রীড়া সামগ্রী উপহার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৫৩ পিএম
ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি শিশু পরিবারে ক্রীড়া সামগ্রী উপহার

ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন(ওয়েফ)-এর উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।

শুক্রবার ১২ জুন বেলা ৩টায় সরকারি শিশু পরিবারের হলরুমে আনুষ্ঠানিকভাবে ২৫ জন ফুটবল খেলোয়াড়ের হাতে জার্সি ও বুট জুতা তুলে দেওয়া হয়।

সামাজিক সংগঠন ইয়ূথ ফোরাম বাংলাদেশের উপদেষ্টা ক্রীড়াবিদ আলহাজ্ব হুমায়ূন কবীরের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাড. আলেয়া বেগম লাকীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ব্রাঞ্চ) মো. ইকবাল হোসেন। তিনি বলেন, এক সময় আমিও ফুটবল খেলতাম।

আমার বিশ্বাস, শিশু পরিবারের আজ যারা খেলছে একদিন তারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত হবে। আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব এই প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা এনে দেওয়ার চেষ্টা করবো। স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন(ওয়েফ)-এর সাধারণ সম্পাদক শাহ-আলম কিরণ।

Model Hospital

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন(ওয়েফ)-এর ভাইস প্রেসিডেন্ট তারেক হোসেন মজুমদার, ইসি সদস্য মরিয়ম নেছা রেখা, বিশিষ্ট সমাজসেবক ও অ্যাভাইজার কামরুল হোসেন, ট্রেজারার ফিরোজ হোসাইন, ক্রীড়াবিদ সাদিয়া কবীর শেলী, চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা, রোটারিয়ান আবু সাঈদ হোসেন কাউসার, প্যাপিরাস পাঠাগারের সভাপতি ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন, আবৃত্তিকার আমির হোসেন বাপ্পি।

নৃত্য ও সংগীত পরিবশেন করে চাঁদপুরের সরকারি শিশু পরিবারের একঝাঁক উদীয়মান শিল্পী।

অনুষ্ঠানে চাঁদপুরের সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital