সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

রাসূল দ. এর আদর্শই একমাত্র মুক্তির পথ : মফিজুল ইসলাম আল আবেদী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৫:২২ পিএম
রাসূল দ. এর আদর্শই একমাত্র মুক্তির পথ : মফিজুল ইসলাম আল আবেদী
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর একক রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ছাত্র সংগঠন অহিংস ছাত্র রাজনীতির অনুপম মডেল ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর শনিবার দুপুর ২টায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিতব্য কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মফিজুল ইসলাম আল আবেদী।
তিনি বলেন, রাসূল দ. এঁর আদর্শই একমাত্র মুক্তির পথ। বর্তমানে মুসলমানদের মধ্যে রাসূল দ. আদর্শ নেই বলেই তারা মার খাচ্ছে।
তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা মাঠে আছি, মাঠে থাকবো। ইসলামে সংঘর্ষ, হানাহানি কখনো প্রশ্রয় দেয় না।
কাউন্সিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক ও চান্দ্রা দরবার শরীফের পীর আল্লামা ড. মোহাম্মদ হুজ্জাতুল্লাহ্ নক্সবন্দী।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সহসভাপতি ও শাহরাস্তি উপজেলা নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ইমদাদুল হক পাটওয়ারী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ ফরিদ মজুমদার। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মো. শাখাওয়াত হোসেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রসেনার সাবেক সহসাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে জেলার সকল উপজেলার কাউন্সিলরবৃন্দ, নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন।
কাউন্সিলে ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মো. শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মো. নেয়ামুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক  হাফেজ মো. খোরশেদ আলম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।

চাঁদপুর জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক দিনে আটক ৩৭০

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ পিএম
চাঁদপুর জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক দিনে আটক ৩৭০

চাঁদপুর জেলার সব থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৩৭০ জনকে আটক করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনা এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার সব থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোর গ্যাং, উঠতি বয়সী কিশোরদের অপরাধপ্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের মধ্যে যাদের বিরুদ্ধে মাদকসহ অন্যান্য অপরাধে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর যাদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি, তাদের অভিভাবকদের ডেকে সন্তানের বিষয়ে খোঁজখবর রাখা, নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং অপরাধ থেকে দূরে রাখার বিষয়ে সচেতন করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

Model Hospital

চাঁদপুর জেলা পুলিশ বলছে, কিশোর অপরাধ প্রতিরোধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।