শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে

উপাদী দক্ষিণে মানবতার ডাক ফাউন্ডেশনের আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:১২ পিএম
উপাদী দক্ষিণে মানবতার ডাক ফাউন্ডেশনের আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ
মতলবের উপাদী দক্ষিণে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ডাক ফাউন্ডেশনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ইউনিয়নের কোটরাবন্দে সাংগঠনের দাপ্তরিক কার্যালয়ে উক্ত সভা সম্পন্ন হয়।
রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক ও সংগঠনের উপদেষ্টা হাফেজ আব্দুর রহমান এর সভাপতিত্বে এতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি জুয়েল হাজী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন। আলোচনা সভা শেষে উক্ত এলাকার একজন অসহায় নারীকে সেলাই মেশিন তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সংগঠনের সদস্যরা।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল মিজির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ডাক ফাউন্ডেশনের উপদেষ্টা সাদ্দাম হোসেন, মাইনুদ্দিন মিজি, কোষাধ্যক্ষ আনোয়ার মজুমদার,  দপ্তর সম্পাদক রিমন মিজি, সমাজ কল্যাণ সম্পাদক সুজন মিজি, সদস্য মিজান মিজি, হালিম মিজি, বিল্লাল মিজি, রাকিব বেপারী, নাইম মিজি, আরমান মিজি, সজিব মিজি, ওমর ফারুক, রাকিব মিজি সহ উক্ত এলাকার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিভিন্ন সংকট মুহুর্তে সামাজিক সংগঠন ব্যাপক তাৎপর্য ভূমিকা রয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, বর্তমানে সমাজে রয়েছে অসংখ্য নামে-বেনামে সামাজিক সংগঠন। তাই মানবতার ডাক ফাউন্ডেশন অতীতের ন্যায় আগামীতেও সামাজিক ও মানবিক কাজে ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।
জানা যায়, সংগঠনের সভাপতি মোঃ মামুন খান এর দিক নির্দেশনায় প্রতিষ্ঠার পর থেকে মহামায়ায় মাদক বিরোধী মানববন্ধন ও প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করার পাশাপাশি মসজিদের অজুখানার উন্নয়নমূলক কার্যক্রমে ভূমিকা রেখেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital