বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:০২ এম
চাঁদপুরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা

কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, পবিত্র কোরআন শরীফ, কায়দা এবং মেধা পুরস্কার বিতরণ করেছে প্রধান অতিথি বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।

কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষা সামগ্রী, পবিত্র কোরআন শরীফ, কায়দা এবং মেধা পুরস্কার বিতরণ করেছে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা।

শনিবার (১৯ জুলাই) চাঁদপুর শহরের পুরানবাজার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সফল নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খান। তিনি সংগঠনের পক্ষ থেকে ৬০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

এছাড়া ১৩ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ ও কায়দা প্রদান করা হয়। একই সঙ্গে প্রথম মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শীর্ষ ১২ জন শিক্ষার্থীর হাতে বিশেষ মেধা পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিজয়ী নারী উন্নয়ন সংস্থা কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা—এই তিনটি মৌলিক ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সুস্বাস্থ্য, সুশিক্ষা এবং স্বাবলম্বী মানুষই একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি।

তিনি আরও বলেন, সংস্থার পক্ষ থেকে নারীদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে নিয়মিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। শিক্ষার প্রসারে আমাদের এই উদ্যোগও সেই ধারাবাহিকতারই অংশ। আমরা চাই, শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে আরও মনোযোগের সঙ্গে পড়াশোনা করুক এবং ভবিষ্যতে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠুক। সামাজিক কল্যাণে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

মাদ্রাসার শিক্ষকদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা সেলিনা খানম, স্বেচ্ছাসেবক বর্ষা আক্তার, সামিয়া রহমান, সাহারা, নূসরাত জাহান মীম, স্মৃতি আক্তার, আকিফা, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।