বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৩৫ বছরের ত্যাগের স্বীকৃতি, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাস

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:২০ পিএম
৩৫ বছরের ত্যাগের স্বীকৃতি, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাস

দলীয় সাংগঠনিক শৃঙ্খলা, মেধা ও দীর্ঘদিনের নেতৃত্বের স্বীকৃতি হিসেবে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়কের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন ছাত্রদল নেতা ফখরুল ইসলাম (বিলাস)। এক সময়ের ‘ছাত্রদলের মাঠ’ থেকে পদার্পণ করে এখন পুরো ইউনিয়ন বিএনপির হাল ধরায় স্থানীয় রাজনীতিতে এটি এক সুশৃঙ্খল প্রজন্মান্তরের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

দায়িত্ব গ্রহণের পর চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মমিনুল হককে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ফখরুল ইসলাম। তিনি বলেন, “এমপি মহোদয়ের আস্থা ও দিকনির্দেশনা এবং দলের সিনিয়র নেতাদের সহযোগিতায় এই দায়িত্ব পালন করতে পারাটা আমার কাছে অত্যন্ত সম্মানের। তাঁর নেতৃত্বে এবং দলের আদর্শে বলীয়ান হয়ে জনকল্যাণে কাজ করে যেতে চাই।”

দলীয় সূত্রে জানা যায়, ১৯৭৮ সালের ৭ সেপ্টেম্বর চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পরাণপুর গ্রামে জন্মগ্রহণকারী ফখরুল ইসলাম (বিলাস) এর রাজনৈতিক যাত্রা অত্যন্ত বর্ণাঢ্য।

তিনি ১৯৯৫ সালে খিলাবাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৭ সালে মেহের ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তার পিতা মরহুম সিরাজুল ইসলাম ও মাতা মরহুমা রৌশনারা বেগম। পেশায় তিনি একজন ব্যবসায়ী এবং তার স্থায়ী ঠিকানা নাহারা গ্রামের পূর্বপাড়া মিয়াজি বাড়ি।

Model Hospital

· ১৯৯১-১৯৯৪: জিয়া শিশু কিশোর দলের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি।
· ১৯৯৫-১৯৯৮: রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সভাপতি, মেহের ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য এবং পরানপুর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে সক্রিয় ভূমিকা পালন।
· ১৯৯৯-২০০৭: সৌদি আরব প্রবাসী বিএনপির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন।
· ২০০৮-২০২০: টানা নির্বাচনের মাধ্যমে সৌদি আরব প্রবাসী বিএনপি চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
· ২০২০-বর্তমান: সৌদি আরব প্রবাসী বিএনপি চাঁদপুর জেলার সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বর্তমানে তিনি শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

প্রায় ৩৫ বছরের রাজনৈতিক, সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা তার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ, শৃঙ্খলা ও নীতিতে দীর্ঘদিন ধরে অনড় আস্থা রাখেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনের নির্বাচনী কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে জনসংযোগ, নির্বাচনী প্রচার ও নেতাকর্মীদের সমন্বয়ে ভূমিকা রেখেছেন।

রাজনীতির ময়দানে দীর্ঘ পথচলায় ফখরুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। তিনি এ পর্যন্ত কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, বরং সর্বদা সংগঠন গড়া ও দলের শক্তিশালী করার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। এই নিষ্কলুষ রাজনৈতিক অধ্যায়ই তাকে ইউনিয়ন পর্যায়ে নতুন দায়িত্বের যোগ্য করে তুলেছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন। রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির এই আহবায়কের হাত ধরেই আগামীতে দলের নতুন গতিশীলতা আসবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital