শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সোনালী ব্যাংক পিএলসির ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:০৪ পিএম
চাঁদপুরে সোনালী ব্যাংক পিএলসির ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা

সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস, চাঁদপুর-এর উদ্যোগে ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সোনালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিস, চাঁদপুর-এর সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সোনালী ব্যাংক পিএলসি চাঁদপুর প্রিন্সিপাল অফিসের আওতাধীন ২০টি শাখার ম্যানেজারগণ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র জেনারেল ম্যানেজার্স অফিস কুমিল্লা-এর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. গোলাম ছিদ্দিক। সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিস, চাঁদপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার রায়। সভায় উপস্থিত ছিলেন, ব্যাংকের এজিএম মো. মানিক সরকার, আহসান আল আলভিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সোনালী ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম, শাখাগুলোর কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এছাড়া অংশগ্রহণকারী কর্মকর্তারা ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ ও বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি মো. গোলাম ছিদ্দিক ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যাংকের সেবার মানোন্নয়ন ও নির্ধারিত লক্ষ্য অর্জনে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি ক্যাশলেস লেনদেনের জন্য বাংলা কিউআর কোড ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

Model Hospital

পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ এম
পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে পিপিএম পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

চাঁদপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাবীর হুসনাইন সানীবকে এ পদকের জন্য মনোনীত করা হয়।

পিপিএম পদক পাওয়ায় চাঁদপুর জেলা পুলিশ তাঁকে অভিনন্দন জানিয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর এ অর্জন চাঁদপুর জেলা পুলিশের জন্য গৌরব ও সম্মানের। তাঁর পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতা অন্য পুলিশ সদস্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

Model Hospital

জেলা পুলিশ তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে।