শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মাঝে পিঠা-পায়েস বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৪৯ পিএম
চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মাঝে পিঠা-পায়েস বিতরণ
চাঁদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পথচারী ও সাধারণ মানুষের মাঝে পিঠা-পায়েস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ আসর চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশনে চাঁদপুর জেলা আশেকে রাসুল মজলিস ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।
মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম অধ্যাপক ড. কুদরতে এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজানের পরামর্শ ও অনুমতিক্রমে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫ হাজার পথচারী ও সাধারণ মানুষের মাঝে পিঠা-পায়েস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. মারুফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ খান, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, চাঁদপুর জেলা আশেকে রাসুল পরিষদের সহকারী সমন্বয়ক গিয়াস উদ্দিন নান্নু, সাংবাদিক মহাসীন, উপদেষ্টা শাহ আলম, আবুল হাসেম, সদর থানা সমন্বয়ক আকাশ সরকার, সদস্য জাকির খান, কবির, জসীম, আল আমিন, মুকবুল উকিল, ইমন, শাওন, আক্তার হোসেন, দাদন মিয়াজি সহ আশেকে রাসুল পরিষদের নেতৃবৃন্দ।
আয়োজকরা বলেন, ‘সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসুলের জন্ম ঈদ’—এই বিশ্বাসকে ধারণ করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মানুষের মাঝে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital