শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ পিএম
কচুয়ায় কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুরের কচুয়ায় আল্লামা শহীদ ফারুকী (রহ:) স্মৃতি সংসদের উদ্যোগে মেধাবৃত্তি ২০২৫ এর বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলার রহিমনগর ইউনিটি আইডিয়াল একাডেমীর মিলনায়তনে উক্ত সংবর্ধনা ও  মেধাবৃত্তি প্রদান  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রামের মিরসরাই দরবার শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ মেজবাহুল ইসলামের সভাপতিত্বে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি স্থানীয়  ইনসাফ  হসপিটালের সত্বাধিকারী   মোহাম্মদ নাছির উদ্দিন মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাসান জুলহাস আত্তারী,হাফেজ ওমর ফারুক শাহাপুরি, পালাখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ডুমুরিয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  মোঃ আকবর হোসেন, মাস্টার আব্দুল কাদের, জামাল হোসেন ও মোহাম্মদ মহিউদ্দীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ  ফখরুদ্দিন।

অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকৃত ১৭১ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল, এ গ্রেড  ও সাধারণ গ্রেডে  বৃত্তি প্রদান করা হয়।  ২০২৫ সালে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১৭০০ শিক্ষার্থী অংশ নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে  বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট,সনদ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Model Hospital

অনুষ্ঠানে জেলার বিভিন্ন  উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী -অভিভাবকরা অংশ নেয়।

পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ এম
পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে পিপিএম পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

চাঁদপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাবীর হুসনাইন সানীবকে এ পদকের জন্য মনোনীত করা হয়।

পিপিএম পদক পাওয়ায় চাঁদপুর জেলা পুলিশ তাঁকে অভিনন্দন জানিয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর এ অর্জন চাঁদপুর জেলা পুলিশের জন্য গৌরব ও সম্মানের। তাঁর পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতা অন্য পুলিশ সদস্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

Model Hospital

জেলা পুলিশ তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে।