শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আশরাফুর রহমান বাবু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:০৩ পিএম
মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আশরাফুর রহমান বাবু
আসন্ন মতলব পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুর রহমান বাবু মতলব পৌরবাসীসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় আশরাফুর রহমান বাবু বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর অন্যতম। এটি শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মিলনের এক অনন্য প্রতীক।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমঅধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একটি সম্প্রীতিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সব ধর্মের মানুষের পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও তরুণ সমাজসেবক আশরাফুর রহমান বাবু শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতলব পৌরসভার সব নাগরিকের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

ফেনীর সড়কে তার পেচিয়ে চাঁদপুর সওজের কর্মচারী নিহত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:০৮ পিএম
ফেনীর সড়কে তার পেচিয়ে চাঁদপুর সওজের কর্মচারী নিহত

চট্টগ্রাম থেকে আসার পথে ফেনীতে সড়কে তার পেচিয়ে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর মাষ্টার রুলের কর্মচারী সাখাওয়াত হোসেন রনি (৩৮) নিহত হওয়ার খবর পাওয়া যায় । ১৭ অক্টোবর শনিবার সকালে তিনি চিটাগং থেকে মোটরসাইকেল যোগে চাঁদপুরের উদ্দেশ্য রওনা দিলে এ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

চাঁদপুরের হাজীগঞ্জ সওজ সার্কেল অফিসের মাস্টার রুলের কর্মকচারী ও হাজীগঞ্জ রোটারেক্ট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন রনির গ্রামের বাড়ী সদর উপজেলার মনিহার গ্রামে। তাঁর অকালমৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মাঝে শোকের মাতম দেখা যায়।

জানা যায়, এইচ এম রনি গতকাল মোটরসাইকেল যোগে চট্টগ্রামে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ফেনী এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে তার দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের এসও আবু হানিফ জানান, গত শুক্রবার ব্যক্তিগত কাজে রনি চিটাগং গিয়েছিল। আজ শনিবার সকালে আমি ফোন করে অফিস খোলার কথা জানতে চাইলে সে বলেছে আমি চিটাগং থেকে রওনা দিয়েছি। কিন্তু এর পরই জানতে পারি ফেনীতে সড়কের উপর তার পেচিয়ে দুর্ঘটনায় মারাত্মক ভাবে যখমপ্রাপ্ত হয়। উন্নত চিকিৎসার জন্য চিটাগং নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। সে আমাদের অফিসে বিশ্বস্ততার সহিত মাষ্টার রুলে গত এক যুগ ধরে সততার সহিত কাজ করে আসছে। তার এ মর্মান্তিক মৃত্যুতে আমরা সবাই ব্যাথিত।

Model Hospital

এদিকে নিহত সাখাওয়াত হোসেন রনির মরদেহ চাঁদপুরের উদ্দেশ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল তাকে পারিবারিক কবরের স্থানে সমাধিত করা হবে বলে জানা যায়।