শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ফ্রিজে ইলিশ সংরক্ষণ : চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:৩১ পিএম
ফ্রিজে ইলিশ সংরক্ষণ : চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর সদর উপজেলার ওয়ারলেস বাজার ও বাবুরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে ওয়ারলেস বাজার ও বাবুরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ফ্রিজে ইলিশ মাছ বিক্রয়ের জন্য সংরক্ষণ করা ও বিক্রয়, বাসী খাবার সংরক্ষণ এবং অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে কাজী হোটেল কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
সেই সাথে ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার করে কলা পাকানোর অপরাধে কলা ব্যবসায়ী মো: হারুন কে ৫ হাজার টাকা, লাইসেন্স ব্যতিত পশু খাদ্য ও ঔষধ বিক্রয়ের অপরাধে চাঁদপুর ভেটেরিনারি ফার্মেসী কে ৫ হাজারনটাকা এবং মূল্য তালিকা না থাকায় হাসান এন্টারপ্রাইজ কে ৩ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জসিম উদ্দিন, মৎস্য জরিপ কর্মকর্তা মোসা: ফারহানা আকতার রুমা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় অভিযানকালে উক্ত এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এবং জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পুণরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। এবং জব্দকৃত ১২ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ তিনটি মাদ্রাসা ও এতিমখানায় দেওয়া হয়েছে।
এছাড়াও নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ড হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। তবে চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ফেনীর সড়কে তার পেচিয়ে চাঁদপুর সওজের কর্মচারী নিহত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:০৮ পিএম
ফেনীর সড়কে তার পেচিয়ে চাঁদপুর সওজের কর্মচারী নিহত

চট্টগ্রাম থেকে আসার পথে ফেনীতে সড়কে তার পেচিয়ে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর মাষ্টার রুলের কর্মচারী সাখাওয়াত হোসেন রনি (৩৮) নিহত হওয়ার খবর পাওয়া যায় । ১৭ অক্টোবর শনিবার সকালে তিনি চিটাগং থেকে মোটরসাইকেল যোগে চাঁদপুরের উদ্দেশ্য রওনা দিলে এ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

চাঁদপুরের হাজীগঞ্জ সওজ সার্কেল অফিসের মাস্টার রুলের কর্মকচারী ও হাজীগঞ্জ রোটারেক্ট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন রনির গ্রামের বাড়ী সদর উপজেলার মনিহার গ্রামে। তাঁর অকালমৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মাঝে শোকের মাতম দেখা যায়।

জানা যায়, এইচ এম রনি গতকাল মোটরসাইকেল যোগে চট্টগ্রামে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ফেনী এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে তার দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের এসও আবু হানিফ জানান, গত শুক্রবার ব্যক্তিগত কাজে রনি চিটাগং গিয়েছিল। আজ শনিবার সকালে আমি ফোন করে অফিস খোলার কথা জানতে চাইলে সে বলেছে আমি চিটাগং থেকে রওনা দিয়েছি। কিন্তু এর পরই জানতে পারি ফেনীতে সড়কের উপর তার পেচিয়ে দুর্ঘটনায় মারাত্মক ভাবে যখমপ্রাপ্ত হয়। উন্নত চিকিৎসার জন্য চিটাগং নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। সে আমাদের অফিসে বিশ্বস্ততার সহিত মাষ্টার রুলে গত এক যুগ ধরে সততার সহিত কাজ করে আসছে। তার এ মর্মান্তিক মৃত্যুতে আমরা সবাই ব্যাথিত।

Model Hospital

এদিকে নিহত সাখাওয়াত হোসেন রনির মরদেহ চাঁদপুরের উদ্দেশ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল তাকে পারিবারিক কবরের স্থানে সমাধিত করা হবে বলে জানা যায়।