মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

৭০ বছরের উপাদী উত্তর পরিষদ কমপ্লেক্স সরাতে নারাজ ইউনিয়নবাসী, ডিসিকে স্মারকলিপি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৩৬ পিএম
৭০ বছরের উপাদী উত্তর পরিষদ কমপ্লেক্স সরাতে নারাজ ইউনিয়নবাসী, ডিসিকে স্মারকলিপি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স বর্তমান স্থানে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়নবাসী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থানান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং সরেজমিনে তদন্তের মাধ্যমে সঠিক তথ্য যাচাইয়ের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি প্রায় ৭০ বছর ধরে মতলব দক্ষিণ উপজেলার বহরী মৌজার নেছার আড়ং বাজার এলাকায় অবস্থিত। অথচ বিগত সরকারের আমলে স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করে তৎকালীন চেয়ারম্যানের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি অন্যত্র, একটি বিল এলাকায় স্থানান্তরের প্রক্রিয়া গ্রহণ করা হয়।

ইউনিয়নবাসীর দাবি, বর্তমান পরিষদ ভবনের স্থানে ২৫ শতক জমি নেই—তৎকালীন চেয়ারম্যানের এমন তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে স্থানান্তরের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়। কিন্তু বাস্তবে বিদ্যমান স্থানে ইউনিয়ন পরিষদের নিজস্ব নামে ২৫ শতক জমি রয়েছে। যার বিএস খতিয়ান নম্বর ৩/১। এ ছাড়া প্রয়োজনে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আরও ৪০ শতক জমি দান করার আগ্রহ রয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

Model Hospital

স্মারকলিপিতে আরও বলা হয়, গত ৪ আগস্ট ২০২৬ তারিখে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থানান্তরের প্রশাসনিক অনুমোদন বাতিলের দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়। পরবর্তীতে এ বিষয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নং ১১৭৮৮/২০২৬ দায়ের করা হয়।

রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪ আগস্টের আবেদনটি নিষ্পত্তির বিষয়ে রুল ও নির্দেশনা প্রদান করেন এবং পরবর্তী ৬০ দিনের মধ্যে রুলের জবাব দাখিলের আদেশ দেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

ইউনিয়নবাসীর মূল দাবি, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি পরিপত্রের সব শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করতে বিদ্যমান ও প্রস্তাবিত উভয় স্থান সরেজমিনে পরিদর্শন করতে হবে। পাশাপাশি দুই স্থানের বাস্তব অবস্থা, যোগাযোগব্যবস্থা, জনসাধারণের সুবিধা এবং জমির প্রাপ্যতা তুলনামূলকভাবে বিবেচনা করে অধিক উপযুক্ত স্থানকে অগ্রাধিকার দিতে হবে। তৎকালীন চেয়ারম্যানের দেওয়া তথ্য ও প্রতিবেদনের সত্যতা যাচাই না করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সরেজমিনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সংগ্রহ করে হাইকোর্টে চলমান রিট পিটিশনের জবাবে তা অন্তর্ভুক্ত করতে হবে।

স্মারকলিপিতে জেলা প্রশাসকের প্রতি ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে উভয় স্থান পরিদর্শন, সঠিক তথ্য যাচাই এবং ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

ইউনিয়নবাসীর প্রত্যাশা, নিরপেক্ষ তদন্ত ও বাস্তব পরিস্থিতি বিবেচনার মাধ্যমে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে এবং দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বর্তমান অবস্থান রক্ষার দাবিটি যথাযথভাবে বিবেচনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ জহিরুল ইসলাম গাজী, নুর আলম সিদ্দিকী, শামীম মিয়াজী, আব্দুল আজিজ প্রধান, মোহাম্মদ রিপন প্রধান, মোহাম্মদ বোরহান গাজী, আমান উল্যাহ মিলিটারি, সুবহান বকাউল, মোঃ সাব্বির বকর।

আ.লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মহামায়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ পিএম
আ.লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মহামায়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় সোমবার (১৬ অক্টোবর) বিকেলে মহামায়া পশ্চিম বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে মহামায়া পূর্ব বাজার গিয়ে শেষ হয়।
পরে সেখানে সিদ্দিক মোক্তার মার্কেট মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।
আপনারা জানেন, গতকালকে গোপালগঞ্জে তারা যে তান্ডব চালিয়ে তাদের সন্ত্রাসী কর্মকান্ডে অতীতের রূপ আবার ধারণ করেছে। শাহমাহমুদপুরের ঐতিহ্য আছে, হরতাল অবরোধের সময় ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির এই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য আপনাদের সেই ভূমিকা আবার রাজপথে পালন করে আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে হবে।
আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুলহাস আহমেদ জুয়েল, মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ আলম মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোরশেদ আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন গাজী ও সহ কৃষি বিষয়ক সম্পাদক আক্তার খান।
এছাড়াও জেলা যুবদল নেতা রুমন হাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম বেপারী, শরীফ হোসেন বৈদ্য, মজিবুর রহমান মজু, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, কাসিম গাজী, শাহ মাহমুদ সেলিম, অলিউল্লাহ গাজী, সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহাগ তপদার, সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, যুবদল নেতা শওকত কারী, ফয়সাল হাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, সদস্য সচিব শাকিল পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা আক্তার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে এদিন সকাল থেকে মহামায়া পশ্চিম বাজারে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি পালন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় পুরো মহামায়া বাজারে একটি শোডাউন দেন দলীয় নেতৃবৃন্দ।