মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ, সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম
চাঁদপুরে সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ, সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম
বাংলার লোকসংস্কৃতির চর্চা, বিকাশ ও সংরক্ষণের প্রত্যয়ে চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ ঘটেছে। ‘বাংলার লোকসংস্কৃতি চর্চায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সংগঠনটির ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফ উদ্দিন পলাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিয়াম খান।
নবগঠিত ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি প্রফেসর আলমগীর হোসেন বাহার ও মো. লিটন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন দত্ত ও মাকসুদা ইসলাম হ্যাপি, কোষাধ্যক্ষ পিপল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক হৃদয় চন্দ্র কর্মকার, সহ-সাংগঠনিক সম্পাদক মরিয়ম মাহি, দপ্তর সম্পাদক আফসানা পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আজিজুল হাকিম নাহিন, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক অপর্ণা দে এবং অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সুমাইয়া সূচনা।
কার্যনির্বাহী সদস্য-দিপা সাহা, ঐশি দাস
হৃদিকা বিশ্বাস রিয়া, মৃত্তিকা বিশ্বাস রাধিকা,
মিতু ধর, নিপা সাহা স্নিগ্ধা, তৃনা বনিক, প্রিয়ন্তী রহ্মিত, বিকাশ দে ও আইরিন বৃষ্টি।
সংগঠনের প্রধান উপদেষ্টা  হিসেবে রয়েছে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাঈনুদ্দিন লিটন ভুঁইয়া।
সংগঠনটির উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতির ঐতিহ্যকে ধারণ ও লালন করা, নতুন প্রজন্মের মধ্যে লোকজ সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি, লোকসংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ এবং বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করাই হবে ‘লোকা’র মূল লক্ষ্য ও উদ্দেশ্য। পাশাপাশি দেশীয় সংস্কৃতির নানা উপাদান চর্চা ও প্রসারে সংগঠনটি নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবে।

আ.লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মহামায়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ পিএম
আ.লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মহামায়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় সোমবার (১৬ অক্টোবর) বিকেলে মহামায়া পশ্চিম বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে মহামায়া পূর্ব বাজার গিয়ে শেষ হয়।
পরে সেখানে সিদ্দিক মোক্তার মার্কেট মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।
আপনারা জানেন, গতকালকে গোপালগঞ্জে তারা যে তান্ডব চালিয়ে তাদের সন্ত্রাসী কর্মকান্ডে অতীতের রূপ আবার ধারণ করেছে। শাহমাহমুদপুরের ঐতিহ্য আছে, হরতাল অবরোধের সময় ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির এই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য আপনাদের সেই ভূমিকা আবার রাজপথে পালন করে আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে হবে।
আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুলহাস আহমেদ জুয়েল, মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ আলম মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোরশেদ আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন গাজী ও সহ কৃষি বিষয়ক সম্পাদক আক্তার খান।
এছাড়াও জেলা যুবদল নেতা রুমন হাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম বেপারী, শরীফ হোসেন বৈদ্য, মজিবুর রহমান মজু, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, কাসিম গাজী, শাহ মাহমুদ সেলিম, অলিউল্লাহ গাজী, সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহাগ তপদার, সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, যুবদল নেতা শওকত কারী, ফয়সাল হাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, সদস্য সচিব শাকিল পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা আক্তার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে এদিন সকাল থেকে মহামায়া পশ্চিম বাজারে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি পালন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় পুরো মহামায়া বাজারে একটি শোডাউন দেন দলীয় নেতৃবৃন্দ।