রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জ মকিমউদ্দিন শপিং সেন্টারে দোকান ও ফ্ল্যাটসংক্রান্ত সমস্যা নিরসনে আহ্বায়ক কমিটি গঠন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ পিএম
হাজীগঞ্জ মকিমউদ্দিন শপিং সেন্টারে দোকান ও ফ্ল্যাটসংক্রান্ত সমস্যা নিরসনে আহ্বায়ক কমিটি গঠন

চাঁদপুরের হাজীগঞ্জ মকিমউদ্দিন শপিং সেন্টারের দোকান ও ফ্ল্যাটসংক্রান্ত সমস্যা নিরসনে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী রোববারের মধ্যে সব দোকান মালিক ও ভাড়াটিয়াকে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) হাজীগঞ্জ মতিন উদ্দিন শপিং সেন্টারের ফুড লাভার্স হলরুমে নতুন কমিটির উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হাজীগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শাহাবুদ্দিন। সদস্য হিসেবে রয়েছেন কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, চেয়ারম্যান মো. মিজানুর রহমান ও রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম।

বৈঠকে জানানো হয়, মালিক ও ভাড়াটিয়াদের কাছ থেকে সংগ্রহ করা কাগজপত্র পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হবে।
এ সময় হাজীগঞ্জ মকিমউদ্দিন শপিং সেন্টারের দোকান মালিক ও ভাড়াটিয়ারা উপস্থিত ছিলেন।

Model Hospital

টর্চলাইটের আলো ফেলতেই নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলতে দেখল মেয়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পিএম
টর্চলাইটের আলো ফেলতেই নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলতে দেখল মেয়ে

চাঁদপুরের শাহরাস্তিতে গাছের ডাল কাটতে গিয়ে শহিদ ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নারিকেল গাছের মাথায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কোঁয়ার গ্রামের মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শত শত মানুষ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে গাছের ডাল কাটার কথা বলে বাড়ি থেকে বের হন শহিদ ইসলাম। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাঁর সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে আসেন তাঁরা।

একপর্যায়ে মেয়ের মনে পড়ে, সকালে তাঁর বাবা গাছের ডাল কাটতে যাওয়ার কথা বলেছিলেন। পরে একটি টর্চলাইট নিয়ে আশপাশের গাছগুলোতে আলো ফেলতে থাকেন তিনি। হঠাৎ একটি নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ দৃশ্য দেখে চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।

Model Hospital

স্থানীয়দের ভাষ্য, শহিদ ইসলাম কোনো একটি ব্যাংকে তৃতীয় অথবা চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি করতেন। তবে তিনি কোন ব্যাংকে কর্মরত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, উদ্ধারের জন্য প্রথমে শাহরাস্তি ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে সেখানে লোকবল না থাকার কথা জানানো হয়। পরে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেখান থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসার কথা জানিয়েছেন।

এদিকে নারিকেল গাছের মাথায় শহিদ ইসলামের ঝুলন্ত অবস্থায় থাকার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা এবং উদ্ধারের সর্বশেষ পরিস্থিতি জানা যায়নি।