রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইইবির ঢাকা সেন্টারের নবনির্বাচিত চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামকে হাজীগঞ্জে সংবর্ধনা

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম
আইইবির ঢাকা সেন্টারের নবনির্বাচিত চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামকে হাজীগঞ্জে সংবর্ধনা

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) ঢাকা কেন্দ্রের ২০২৭-২০২৮ মেয়াদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং আইইউবিএটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম নিজ এলাকায় সংবর্ধিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জে সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে
সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার সম্পাদক গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে ও মানবসবমাজ পত্রিকার প্রধান উপদেষ্টা সাফিউল বাসার রুজমনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিলওয়াই দারুল হিকমাহ মাদ্রাসার মুহতামিম মুফতি সানাউল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ এবং সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফ খন্দকার।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ত্রি-নদী পত্রিকার সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু এবং সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার নির্বাহী সম্পাদক গাজী নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার সাবেক অ্যাসেসর মো. আবু ইউসুফ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান এবং বিলওয়াই দারুল হিকমাহ মাদ্রাসার কোষাধ্যক্ষ এহতেশাম।

বক্তারা সংবর্ধিত অতিথির বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষাক্ষেত্রে অবদান, গবেষণা ও পেশাগত সাফল্যের নানা দিক তুলে ধরেন। তাঁরা প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলামের এই গৌরবময় অর্জনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যৎ পথচলার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি দারুল হিকমাহ মাদ্রাসার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং হাজীগঞ্জ ইঞ্জিনিয়ার ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক।

টর্চলাইটের আলো ফেলতেই নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলতে দেখল মেয়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পিএম
টর্চলাইটের আলো ফেলতেই নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলতে দেখল মেয়ে

চাঁদপুরের শাহরাস্তিতে গাছের ডাল কাটতে গিয়ে শহিদ ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নারিকেল গাছের মাথায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কোঁয়ার গ্রামের মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শত শত মানুষ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে গাছের ডাল কাটার কথা বলে বাড়ি থেকে বের হন শহিদ ইসলাম। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাঁর সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে আসেন তাঁরা।

একপর্যায়ে মেয়ের মনে পড়ে, সকালে তাঁর বাবা গাছের ডাল কাটতে যাওয়ার কথা বলেছিলেন। পরে একটি টর্চলাইট নিয়ে আশপাশের গাছগুলোতে আলো ফেলতে থাকেন তিনি। হঠাৎ একটি নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ দৃশ্য দেখে চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।

Model Hospital

স্থানীয়দের ভাষ্য, শহিদ ইসলাম কোনো একটি ব্যাংকে তৃতীয় অথবা চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি করতেন। তবে তিনি কোন ব্যাংকে কর্মরত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, উদ্ধারের জন্য প্রথমে শাহরাস্তি ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে সেখানে লোকবল না থাকার কথা জানানো হয়। পরে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেখান থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসার কথা জানিয়েছেন।

এদিকে নারিকেল গাছের মাথায় শহিদ ইসলামের ঝুলন্ত অবস্থায় থাকার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা এবং উদ্ধারের সর্বশেষ পরিস্থিতি জানা যায়নি।