রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চাঁদপুর জেলা শাখার ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ পিএম
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চাঁদপুর জেলা শাখার ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চাঁদপুর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দুই বছর মেয়াদি ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রুমা সরকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন সোমা দত্ত।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারহানা চৌধুরী বেবী ও সাধারণ সম্পাদক সাজু আহমেদ চাঁদপুর জেলা শাখার এ কমিটির অনুমোদন দেন।
জানা যায়, এর আগে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চাঁদপুর জেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক সাধারণ সম্পাদক মৃনাল সরকার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে কণ্ঠভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটির খসড়া অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হলে কেন্দ্র থেকে ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন শাওন সাথী মজুমদার ও ছবি তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদুল ইসলাম রাব্বি ও রাজিব সরকার। সাংগঠনিক সম্পাদক পিপল চন্দ্র দাস, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আফসানা পাটোয়ারী, প্রচার সম্পাদক ফারাবী রহমান জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক তানজিল আহমেদ, কর্মশালা ও প্রশিক্ষণ সম্পাদক রাত্রি রানী কর্মকার এবং তথ্য ও গবেষণা সম্পাদক হয়েছেন প্রাপ্তি ঘোষ।
কমিটির কার্যকরী সদস্যরা হলেন অপর্ণা দাস শম্পা, বাপ্পি চৌধুরী, দেবশ্রী সাহা খুশি, কান্তা দাস, মৃত্তিকা বিশ্বাস রাধিকা, সুরঞ্জনা দত্ত কুহু, নুসরাত জাহান মীম,
অঙ্কিতা রায়, ফাতেমা জান্নাত রিদিতা, সুমাইয়া সূচনা, নন্দিতা সাহা কথা, পৃথিবী দাস, শৈলী দাস রূপালি ও মো. শামিম হোসেন।
এদিকে নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন অনিমা সেন চৌধুরী, মাঈনুদ্দিন লিটন ভুঁইয়া, রূপালি চম্পক, শরীফ চৌধুরী, মোবারক সিকদার, মৃনাল সরকার ও সিয়াম খান।
উল্লেখ্য, চাঁদপুরের ৯টি নৃত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চাঁদপুর জেলা শাখার এ নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটির মাধ্যমে জেলার নৃত্যচর্চা, নৃত্যশিল্পীদের সাংগঠনিক ঐক্য, প্রশিক্ষণ, কর্মশালা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

টর্চলাইটের আলো ফেলতেই নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলতে দেখল মেয়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পিএম
টর্চলাইটের আলো ফেলতেই নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলতে দেখল মেয়ে

চাঁদপুরের শাহরাস্তিতে গাছের ডাল কাটতে গিয়ে শহিদ ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নারিকেল গাছের মাথায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কোঁয়ার গ্রামের মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শত শত মানুষ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে গাছের ডাল কাটার কথা বলে বাড়ি থেকে বের হন শহিদ ইসলাম। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাঁর সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে আসেন তাঁরা।

একপর্যায়ে মেয়ের মনে পড়ে, সকালে তাঁর বাবা গাছের ডাল কাটতে যাওয়ার কথা বলেছিলেন। পরে একটি টর্চলাইট নিয়ে আশপাশের গাছগুলোতে আলো ফেলতে থাকেন তিনি। হঠাৎ একটি নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ দৃশ্য দেখে চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।

Model Hospital

স্থানীয়দের ভাষ্য, শহিদ ইসলাম কোনো একটি ব্যাংকে তৃতীয় অথবা চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি করতেন। তবে তিনি কোন ব্যাংকে কর্মরত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, উদ্ধারের জন্য প্রথমে শাহরাস্তি ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে সেখানে লোকবল না থাকার কথা জানানো হয়। পরে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেখান থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসার কথা জানিয়েছেন।

এদিকে নারিকেল গাছের মাথায় শহিদ ইসলামের ঝুলন্ত অবস্থায় থাকার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা এবং উদ্ধারের সর্বশেষ পরিস্থিতি জানা যায়নি।