রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

মডার্ন শিশু একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৫২ পিএম
মডার্ন শিশু একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া
চাঁদপুর শহরের মডার্ন শিশু একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) শহরের ব্যাংক কলোনি এলাকাস্থ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ে উপস্থিতর ভিত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটো, শিক্ষানুরাগী নাজমুল ইসলাম নোমান, মোহাম্মদ আনিজ্জুমান, মো. শাহাদাৎ হোসেন, ইঞ্জিনিয়ার জুবায়ের রহমান, উজ্জ্বল হুসাইন ও মো. নজরুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুমা হকের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শাহানারা আক্তার, মোসা. ফাহিমা আক্তার, শামীমা আক্তার, সুমাইয়া তুনাজ্জিনা শান্তা, খাদিজা আক্তার ও রেহানা আক্তার।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং আগামী শিক্ষাজীবন সুন্দর ও সার্থক হওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।

টর্চলাইটের আলো ফেলতেই নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলতে দেখল মেয়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পিএম
টর্চলাইটের আলো ফেলতেই নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলতে দেখল মেয়ে

চাঁদপুরের শাহরাস্তিতে গাছের ডাল কাটতে গিয়ে শহিদ ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নারিকেল গাছের মাথায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কোঁয়ার গ্রামের মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শত শত মানুষ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে গাছের ডাল কাটার কথা বলে বাড়ি থেকে বের হন শহিদ ইসলাম। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাঁর সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে আসেন তাঁরা।

একপর্যায়ে মেয়ের মনে পড়ে, সকালে তাঁর বাবা গাছের ডাল কাটতে যাওয়ার কথা বলেছিলেন। পরে একটি টর্চলাইট নিয়ে আশপাশের গাছগুলোতে আলো ফেলতে থাকেন তিনি। হঠাৎ একটি নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ দৃশ্য দেখে চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।

Model Hospital

স্থানীয়দের ভাষ্য, শহিদ ইসলাম কোনো একটি ব্যাংকে তৃতীয় অথবা চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি করতেন। তবে তিনি কোন ব্যাংকে কর্মরত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, উদ্ধারের জন্য প্রথমে শাহরাস্তি ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে সেখানে লোকবল না থাকার কথা জানানো হয়। পরে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেখান থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসার কথা জানিয়েছেন।

এদিকে নারিকেল গাছের মাথায় শহিদ ইসলামের ঝুলন্ত অবস্থায় থাকার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা এবং উদ্ধারের সর্বশেষ পরিস্থিতি জানা যায়নি।