বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে বোরহানের ইফতার সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৪:১৯ পিএম
হাইমচরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে বোরহানের ইফতার সামগ্রী বিতরণ
গাজী মোঃ মহসিন : পবিত্র মাহে রমজানের প্রথম দিনে নিজ জেলায় রাজনীতিক কর্মাকাণ্ডের পাশাপাশি সামাজিক, মানবিক এবং ধর্মীয় কর্মসূচি পালন করেছেন চাঁদপুরের কৃতি সন্তান বরেণ্য রাজনীতিক ও সমাজসেবক কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবি লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জনপ্রিয় ব্যাক্তিত্ব আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
৩ এপ্রিল রোববার দিনভর তিনি দলের নেতাকর্মী এবং সূধিজনদের সাথে নিয়ে বিভন্ন আয়োজনে অংশগ্রহণ করেন। এরমধ্যে দুপুরে হাইমচর উপজেলা চরভৈরবী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এবং ইফতার সামগ্রী বিতরণ করেন।
হাইমচর চরভৈরবী বাজারের মেসার্স জনতা ফিস ট্রেডার্সে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বারেক বকাউলের সভাপতিত্বে ও বাজার ব্যবস্থাপনা কমিটিন সাধারন সম্পাদক ইলিয়াস লিটনের পরিচালনায়
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সেচ্ছাসেবক লীগের সি. সহ-সভাপতি মোঃ মিজান খান, চরভৈরবী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মেজবা উদ্দিন মোল্ল।
বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর কালীবাড়ি টাউনহল মার্কেটে সিটি নিয়ন গ্রুপ কার্যালয়ে দলের অসহায় নেতাকর্মী এবং সমাজের দরিদ্র মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
সবশেষ তিনি এতিম কোরআনের হাফেজ এবং সুধিজনদের সাথে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন হালাল রোজকারের মাধ্যমে সিয়াম পালন করার অনুরোধ করেন এবং হারাম রোজগার থেকে দূরে থাকার অনুরোধ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর শহরের মুখার্জি ঘাট মরহুমা হাজী ফাতেমা খাতুন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম  হাফেজ মাওঃ মোঃ ইব্রাহিম খলিল।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি  মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, মতলবের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদ হাসান, হাইমচর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মিজান খান সহ।
এছাড়া তিনি দুপুর দেড়টায় জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি অঞ্জনা খান মজলিসের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সালাম বিনিময় করেন। বিকাল ৫টায় সদর উপজেলার নিজ গ্রাম লক্ষ্মীপুর খান বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মার কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital