বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পশ্চিম ভাটেরগাঁও সপ্রবির ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২, ৭:১৪ এম
পশ্চিম ভাটেরগাঁও সপ্রবির ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৩৭ নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির  সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা করা হয়। সভায় বিদ্যালয়ের সদ্য বিদায়ী সভাপতি আব্দুল হান্নান খান মিলনের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামের পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন সাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী,  সাহাতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মতিন তপদার ভুট্টু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম চন্দ্র শীল, মোঃ শাহ এমরান, আয়শা আক্তার, মাহমুদা সুলতানা।
অনুষ্ঠানের পূর্বে নব গঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি করা হয়।
বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,সদস্য সচিব আরিফুল ইসলাম, সহ-সভাপতি  মোস্তফা কামাল, শিক্ষক প্রতিনিধি নারগিস সুলতানা, সদস্য ইকবাল খান, ফারুকুল ইসলাম, মহিলা বিদ্যুৎসাহী সদস্য ফাতেহা, অভিভাবক সদস্য সামছুর নাহার। আফরোজা বেগম, ইউনিয়ন প্রতিনিধি ফিরোজা বেগম।
আলোচনা সভা শেষে নবাগত ম্যানেজিং কমিটির সভাপতিসহ সকলকে ফুল দিয়ে বরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital