শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চেয়ারম্যান রাসেল গাজীর কৃতজ্ঞতা প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ৩:১৭ পিএম
চেয়ারম্যান রাসেল গাজীর কৃতজ্ঞতা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, চাঁদপুর ৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কর্মী সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর সাথে কথা হলে তিনি বলেন, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মতামতেই আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। নেতাকর্মী ও এলাকার মানুষের ভালোবাসায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছি। আমি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব।
আমাকে দলীয় মনোনয়ন দিয়ে পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়ায় আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি চাঁদপুর তিন আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপির প্রতি। আমি ধন্যবাদ জানাই চাঁদপুর জেলা আওয়ামীলীগ, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি, যাদের ভালোবাসা ও সহযোগিতায় আমি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তিনি বলেন,  নেতা কর্মী ও এলাকার সকল জনগণকে সাথে নিয়ে তরপুরচন্ডী ইউনিয়নের উন্নয়নে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব।
এর আগে তিনি ২০১৬ সালের মে মাসে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয় লাভ করেন।
এরপর ১৭মে শপথ গ্রহণের পর থেকে এপর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ পাঁচ বছর তরপুরচন্ডী ইউনিয়ন এর জনগণের সুখে-দুখে পাশে ছিলেন তিনি। সকল প্রকার নাগরিক সুবিধার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচিত ছিলেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital