শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সাহিত্য একাডেমী, চাঁদপুর সম্পর্কে যা জানা প্রয়োজন (পর্ব ছয়)

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুন, ২০২২, ২:৪৯ পিএম
সাহিত্য একাডেমী, চাঁদপুর সম্পর্কে যা জানা প্রয়োজন (পর্ব ছয়)

::: কাজী শাহাদাত :::

॥ ছয় ॥

চাঁদপুরের দ্বিতীয় জেলা প্রশাসক এসএম শামসুল আলম কর্তৃক চাঁদপুর শহরে সম্পাদিত অনেক সৃজনশীল কাজের অন্যতম হচ্ছে সাহিত্য একাডেমী, চাঁদপুর। তিনি ১৯৮৬ সালের ৬ জুলাই এই একাডেমী প্রতিষ্ঠার ঘোষণার অনেকটা অব্যবহিত পরেই এটির অফিস হিসেবে মিশন রোডস্থ ‘গিরিধাম’ ভবনের দোতলা বরাদ্দ দেন। জেলা প্রশাসনের আওতাধীন এ পুরানো ভবনটির নিচতলা প্রথমত এক পুলিশ কর্মকর্তার ও পরবর্তীতে জেলা প্রশাসকের কনফিডেনশিয়াল অ্যাসিস্টেন্টের এবং দোতলা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিলো।

দোতলাটি খালি হবার সাথে সাথেই জেলা প্রশাসক এটিকে সাহিত্য একাডেমীর অফিস হিসেবে ব্যবহারের জন্যে বরাদ্দ দিয়ে সন্তুষ্ট থাকতে পারেন নি। তিনি এই একাডেমীর নিজস্ব ভবন নির্মাণের জন্যে হাসান আলী হাই স্কুল মাঠের পাশর্^স্থ চিশতিয়া জামে মসজিদের পশ্চিম পাশে প্রয়োজনীয় সরকারি জায়গা বরাদ্দ দেন। মসজিদের মুসুল্লিদের কে বা কারা বলে যে, এখানে হবে গান-বাদ্য-বাজনার ভবন। আর যায় কোথায়। মসজিদের তৎকালীন মোতাওয়াল্লী অ্যাডভোকেট আবদুল খালেক চৌধুরী মুসুল্লিদের নিয়ে মিছিল করে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। এতে জেলা প্রশাসক ভড়কে যান। তিনি উক্ত জায়গার বরাদ্দ বাতিল করে তাঁর স্ত্রী কবি সাবিনা আলমের পছন্দে সাহিত্য একাডেমী ভবন নির্মাণে সাত শতাংশ জায়গা বরাদ্দ দেন চাঁদপুর শহরের জে. এম. সেনগুপ্ত রোডস্থ জোড় পুকুরের পশ্চিম-দক্ষিণ পাশে। এ জায়গাটি জেলা স্কাউটস্ ভবন নির্মাণের জন্যে পূর্বে বরাদ্দ দেয়া হলেও সেটি বাতিল করা হয়। পরিবর্তিত স্থান হিসেবে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশে জেলা স্কাউটস্কে জায়গা বরাদ্দ দেয়া হয়। এজন্যে তৎকালীন জেলা স্কাউটস্ সম্পাদক সফিউল্লাহ মনে দুঃখ পান। কিন্তু কী আর করা। জেলা প্রশাসকের ইচ্ছে বলে কথা।

Model Hospital

জোড় পুকুরের জলছোঁয়া বাতাসে ঋদ্ধ সাহিত্য একাডেমী, চাঁদপুর উক্ত পুকুর পাড়ে নূতন জায়গা বরাদ্দ পেলেও নূতন সমস্যা দেখা দিলো। এই জায়গা লাগোয়া মসজিদের মুসুল্লিরা খেপে গেলো। কেননা তারা জানতে পেরেছে, এ জায়গায় সাহিত্য একাডেমীর ভবন হলে গান-বাদ্য-বাজনা হবে। তারাও চিশতিয়া জামে মসজিদের মুসুল্লিদের ন্যায় মিছিল নিয়ে জেলা প্রশাসকের নিকট গেলেন এবং স্মারকলিপি দিলেন। জেলা প্রশাসক বুঝে ফেললেন, সরকারি জায়গা বরাদ্দ নিতে না পারা কোনো স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে সাহিত্য একাডেমীর পেছনে লেগেছে। অতএব, মুসুল্লিদের সাথে বসে তাদের ভুল ভাঙ্গাতে হবে। তিনি তা-ই করলেন।

তিনি স্পষ্টভাবে বললেন, শিল্পকলা একাডেমীতে গান-বাজনা হতে পারে, তবে সাহিত্য একাডেমীতে নয়। তিনি ওই সভায় উপস্থিত মহাপরিচালক অধ্যাপক কবি খুরশেদুল ইসলামকে নির্দেশনা দিয়ে বললেন, গান-বাজনা তো নয়ই, এমনকি সাহিত্য একাডেমীর কোনো অনুষ্ঠানের মাইকও মসজিদের দিতে তাক করে কখনো লাগানো যাবে না। এই সুস্পষ্ট নির্দেশনায় মুসুল্লিরা সন্তুষ্ট হয়ে ফিরে গেলে জেলা প্রশাসক বরাদ্দকৃত নিচু জায়গা ভরাটের জন্যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে গম/চালের জন্যে মহাপরিচালককে দিয়ে আবেদন করালেন। তাতে মিললো সাড়া। তৎকালীন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের মাস্টার ২০০ মণ বরাদ্দ দিলেন।

এজন্যে মাস্টার রোল ফরম পূরণসহ আনুষঙ্গিক কাজ করতে গিয়ে একাডেমীর তৎকালীন প্রধান সম্পাদক হিসেবে আমাকে হতে হয়েছে গলদঘর্ম। এরই মধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে বেশ কয়েক বান্ডেল টিনও পাওয়া গেলো। তবে সেটি আনতে হবে ঢাকার মহাখালীস্থ গোডাউন থেকে। রমজানের দিনে রাত ৯টার মিতালী লঞ্চযোগে ঢাকা যেতে হয়। তখন লঞ্চে চা-নাস্তা খাওয়ার ব্যবস্থা থাকলেও সাহ্রী খাওয়ার ব্যবস্থা ছিলো না। তাই রোজা না রেখে ওই টিনগুলো নিয়ে চাঁদপুরে ফিরতে হলো। কিন্তু এগুলো রাখবো কোথায়? চাঁদপুর কোর্ট স্টেশনের প্রধান বুকিং সহকারীর সাথে আমার সুসম্পর্ক থাকায় এই স্টেশনের গোডাউনে টিনগুলো বিনা ভাড়ায় রাখার সুযোগ পাওয়া যায় এবং এখান থেকেই সেগুলো বিক্রি করে দেয়া হয়।

এরই মধ্যে জেলা প্রশাসক কখন যে সাহিত্য একাডেমীর ভবন নির্মাণের জন্যে জেলা পরিষদে প্রকল্প দাখিল করেছেন এবং মন্ত্রণালয়ে তদবির চালিয়ে সফলও হয়েছেন, সেটা আমার জানা ছিলো না। সাহিত্য একাডেমী প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যে জোড় পুকুর পাড়ের জায়গায় ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হলো। দরপত্রে অংশ নিয়ে এ কাজ পান ফরিদগঞ্জের জনৈক সামছুল আলম, যিনি ছিলেন দৈনিক জনতার জেনারেল ম্যানেজার এবং তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ভাগ্নি জামাই। তিনি কাজটি সরাসরি নিজে না করে সাব কন্ট্রাক্টে আরেকজনকে করতে দিয়েছিলেন। সাব কন্ট্রাক্টর অধিক লাভের আশায় নিম্নমানের কাজ করতে গেলেই আমিসহ সাহিত্য একাডেমীর তৎকালীন নির্বাহী পরিষদে সংশ্লিষ্ট একেএম সলিম উল্যা সেলিম, শাহজাহান সিদ্দিকী ও অ্যাডভোকেট মিজানুর রহমানসহ আরো ক’জন বাধা প্রদান করি। এমন বাধায় রুষ্ট হন মূল ঠিকাদার সামছুল আলম। তিনি ভবিষ্যতে নির্বাহী পরিষদে আমরা যাতে থাকতে না পারি সে ব্যাপারে জেলা প্রশাসককে অনুরোধ জানান। এ অনুরোধ বা অন্য কোনো অজ্ঞাত কারণে হোক, আমরা উপরোক্ত সকলে দু’বছরের মাথায় সাহিত্য একাডেমীর পুনর্গঠিত নির্বাহী পরিষদে স্থান পাইনি। এমনকি আমি মহাপরিচালকের নির্দেশে নিজ হাতে গঠনতন্ত্র লিখলেও গঠনতন্ত্র চূড়ান্তকরণ কমিটিতে পর্যন্ত স্থান পাইনি। দ্বিতীয় দফা নির্বাহী পরিষদ গঠনের পর ১৯৮৮ সালের ১১ জুলাই তৎকালীন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আলী হায়দার খান সাহিত্য একাডেমী ভবন উদ্বোধন করেন।

নিম্নমানের কাজ হওয়ায় এক যুগের মধ্যে এ ভবনটি জীর্ণতায় আক্রান্ত হয়। একাডেমীর সভাপতি হিসেবে দায়িত্বপালনকারী জেলা প্রশাসকদের অনুরোধে জেলা পরিষদ থেকে মেরামত বাবদ ২-১ বছর পর পর এক লাখ টাকা করে অনুদান পাওয়া যায়। ২০১৩ সালে নির্বাচিত নির্বাহী পরিষদ দায়িত্ব নিলে তৎকালীন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন জেলা পরিষদের ২ লাখ টাকার অনুদানে সাহিত্য একাডেমী ভবনের বড় ধরনের মেরামত সম্পন্ন করান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সোলার প্যানেল প্রদান করেন। জেলা পরিষদের সবচে’ বড় বরাদ্দ পাওয়া যায় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সময়ে ২০২০-২১ অর্থ বছরে। চার লাখ টাকার বরাদ্দে অফিস ও হলরুমে টাইলসের কাজ, আসবাবপত্রসহ আনুষঙ্গিক মেরামত কাজ সম্পন্ন করা হয়। তাঁর বদলির পর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ভবন সংস্কারে বরাদ্দ দেন এক লাখ টাকা, যেটির কাজ বর্তমানে চলমান।

সংস্কারের পর সাহিত্য একাডেমী হলরুমটি এখন একাডেমীর নিজস্ব অনুষ্ঠান ছাড়াও ছোটখাট অনুষ্ঠানের জন্যে চাঁদপুরের সাহিত্য সংগঠনসহ অন্য সংগঠনগুলো এক বেলা সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা অর্থাৎ নামমাত্র ভাড়ায় ব্যবহার করার সুযোগ যাচ্ছে। (চলবে)

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।