বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটি সংরক্ষিত মহিলা সদস্য শিল্পী বেগম মাইক প্রতীক নিয়ে মাঠে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ৩:১১ পিএম
আশিকাটি সংরক্ষিত মহিলা সদস্য শিল্পী বেগম মাইক প্রতীক নিয়ে মাঠে
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের বর্তমান মহিলা মেম্বার শিল্পী বেগম মাইক প্রতীক নিয়ে মাঠে রয়েছেন, দ্বিতীয় দাফের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ১,২,৩নং ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রেখেছেন। নির্বাচন কমিশনারের কাছ থেকে মাইক  প্রতীক নিয়ে প্রচারনায় নেমে পড়েন।

শিল্পী বেগস, ১,২,৩নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেছেন।
শিল্পী বেগম গত ৫ বছরে তার দায়িত্ব পালন কালে, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ কার্ড,ভিজিডি কার্ডসহ যাবতীয় বিষয়গুলো যথানিয়মে সততার সাথে দিয়েছেন।
এলাকার উন্নয়নের জন্য  সকলের বুদ্ধি পরামর্শ নিয়ে সার্বক্ষণিক কাজ করেছেন, এলাকার মাদক, সতন্ত্র, ইভটিজিংসহ সকল অনিয়ম কাজের বিরুদ্ধে শিল্পী বেগম জিহাদ ঘোষনা করে সকলের কাছে প্রশংসিত হয়েছেন, তাই আশিকাটির ১,২ ৩নং ওয়ার্ডের উন্নয়নের জন্য দলমত নির্বিশেষ সবার কাছে মাইক মার্কায় তিনি ভোট প্রার্থনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।