শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

জেলা লিগাল এইডের উদ্যোগে চাঁসকে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষামূলক সেশন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১২:০১ পিএম
জেলা লিগাল এইডের উদ্যোগে চাঁসকে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষামূলক সেশন

ক্যাম্পাস রিপোর্ট : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে ৯ জুন (বৃহস্পতিবার) সকাল ১১ টায় জেলা লিগ্যাল এইড কমিটি, চাঁদপুর শাখার উদ্যোগে সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষামূলক সেশন পরিচালনা করা হয়। ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’- প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপ্রধানে শিক্ষামূলক সেশনে প্রধান অতিথি ছিলেন মোঃ সাকিব হোসেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার, চাঁদপুর।

আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার এবং কলেজ ভিজিল্যান্স টিমের শিক্ষকবৃন্দ। চাঁদপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির একাদশ ও দ্বাদশ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ১২০ জন শিক্ষার্থী শিক্ষামূলক সেশনটি উপভোগ করেন।

প্রধান অতিথি মোঃ সাকিব হোসেন জেলা লিগ্যাল এইড কমিটি চাঁদপুর শাখার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অভিহিত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল, অসহায় জনগণকে দেওয়ানী, ফৌজদারী, পারিবারিকসহ সকল প্রকার মামলায় সরকারি খরচে আইনগত সহায়তা, পরামর্শ ও আপোষ-মিমাংসার সুযোগ প্রদান করছেন।’

নির্ধারিত ফরমে সরাসরি জেলা লিগ্যাল এইড অফিসে বা উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/মেম্বারের মাধ্যমে, কারাগারে আটক ব্যক্তি জেল কর্তৃপক্ষের মাধ্যমে, বিচারাধীন মামলায় আইন সহায়তার জন্য সংশ্লিষ্ট আদালতকে অবগত করার মাধ্যমে আইনগত সহায়তা পাওয়া যায়।

Model Hospital

অসচ্ছল ব্যক্তি যার বার্ষিক আয় একলক্ষ টাকার উর্ধ্বে নয়, অক্ষম মুক্তিযোদ্ধা যার বার্ষিক আয় দেড়লক্ষ টাকার উর্ধ্বে নয়, মানব পাচারের শিকার ব্যক্তি, শারীরিক, মানসিক, যৌন নির্যাতনের শিকার কোন নারী ও শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং শিশু, বয়স্ক ভাতা গ্রহণ করছেন এমন ব্যক্তি, দুর্বৃত্ত কর্তৃক এসিড দগ্ধ নারী বা শিশু, বিনা বিচারে আটক ব্যক্তি যিনি আত্মপক্ষ সমর্থনে আর্থিকভাবে অসচ্ছল এবং আইনে নির্ধারিত ব্যক্তি জেলা লিগ্যাল এইড কমিটি থেকে আইনগত সহায়তা পাবেন।

বিস্তারিত জানার জন্য জেলা লিগ্যাল এইড অফিস, জেলা ও দায়রা জজ আদালত ভবন (নীচ তলা, কক্ষ নং-১) চাঁদপুর যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ জেলা লিগ্যাল এইড কমিটি চাঁদপুর শাখা চাঁদপুর সরকারি কলেজে একটি শিক্ষামূলক সেশন পরিচালনা করায় জেলা এইড কমিটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘জেলা লিগ্যাল এইড কমিটি ও চাঁদপুর সরকারি কলেজের মধ্যে আজ একটি সেতু বন্ধন রচিত হলো। জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ভবিষ্যতে এ ধরণের আরো শিক্ষামূলক সেশন হবে বলে আমি প্রত্যাশা করছি’।

শিক্ষামূলক সেশনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ সাকিব হোসেন।

হারানো ফোন মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম
হারানো ফোন মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। মালয়েশিয়া হয়ে চাঁদপুরে পৌঁছানো ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. সুজেল মিয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আব্দুল্লাহপুর পুলিশ বক্সে ফোনটি মালিক মামুনের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের ২৪ জানুয়ারি কেরানীগঞ্জের নাজিরপুর এলাকা থেকে মামুনের শাওমি রেডমি নোট ১২ মডেলের মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরদিন এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। দীর্ঘদিনেও ফোনটির সন্ধান না পেয়ে একপর্যায়ে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন মামুন। পরে এএসআই সুজেল মিয়ার মাধ্যমে ছয় শতাধিক হারানো ফোন উদ্ধারের খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেন তিনি। কয়েক দিন পরই ফোন উদ্ধারের খবর পান মামুন।

পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়ার পর ফোনটি একটি পাচারকারী চক্রের মাধ্যমে মালয়েশিয়ায় নিয়ে বিক্রি করা হয়। সেখান থেকে চাঁদপুরের এক প্রবাসী ফোনটি কিনে দীর্ঘদিন মালয়েশিয়ায় ব্যবহার করেন। পরে ছুটিতে দেশে আসার পর ট্র্যাকিংয়ের মাধ্যমে ফোনটি শনাক্ত হয়। এরপর ওই প্রবাসীর কাছ থেকে ফোনটি উদ্ধার করে পুলিশ।

Model Hospital

ফোনটির মালিক মামুন বলেন, ফোনটি হারানোর পরদিন থানায় জিডি করেছিলাম। কিন্তু দীর্ঘদিনেও উদ্ধার না হওয়ায় আশা ছেড়ে দিয়েছিলাম। পরে এএসআই সুজেল মিয়ার ফোন উদ্ধারের খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করি। কয়েক দিন পর তিনি ফোন করে জানান, আমার ফোন উদ্ধার হয়েছে। প্রথমে বিশ্বাস করতে পারিনি। ফোনটি হাতে পেয়ে আমি খুবই আনন্দিত।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই মো. সুজেল মিয়া বলেন, হারানো ফোন খুঁজে বের করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আমি আনন্দ পাই। প্রচারের জন্য এমন কাজ করি না। এই থানায় দায়িত্ব পালনকালে অন্তত ছয় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছি।