বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন; ইউএনও আশরাফুল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১:৪৩ পিএম
প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন; ইউএনও আশরাফুল

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরনির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান।

বুধবার তিনি এ কাজ সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শন শেষে ইউএনও আশরাফুল হাসান বলেন, ‘আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি বাংলাদেশের কোথাও গৃহহীন এবং ভূমিহীন থাকবে না। তাদের সবাইকে পর্যায়ক্রমে বসবাসের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দশমিক ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন।

উপজেলা প্রশাসন তত্ত্বাবধানে উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণের মধ্যে সমন্বয়সাধন করে গৃহনির্মাণ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।

এ সময় সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া আশ্রয়ন প্রকল্পের জন্য নির্মিত ও নির্মাণাধীন গৃহসমূহের গুনগত মান ঠিক আছে কি-না তা নিবীড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য তিনি পরিদর্শন করেন।

Model Hospital

ব্যারাক নির্মাণ কর্মসূচির পাশাপাশি প্রতিটি দুস্থ পরিবারের জন্য ২ শতক জমি, ২ কক্ষবিশিষ্ট গৃহ, প্রশস্ত বারান্দা, রান্নাঘর ও টয়লেট ব্যবস্থা থাকছে। এ আশ্রয়ন প্রকল্পে ৩৬টি ব্যারাক নির্মিত হচ্ছে। প্রতিটি ব্যারাকে ৫টি করে পবিার বসবাস করবে। ১৮০টি পরিবারের মাথা গোজার ঠাই হবে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা’সহ জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital