শাহরাস্তিতে দুই কেজি গাঁজা সহ আটক-১
নোমান হোসেন আখন্দ : শাহরাস্তিতে ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ ।

পুলিশ সূত্রে জানায়, চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির বানিয়াচোঁ নামক স্থানে বোগদাদ বাসে তল্লাশী চালিয়ে ২ কেজি গাঁজা সহ ইসরাফিল মোল্লা (৩০) পিতা: শাহাজান মোল্লা, গ্রাম : হাড়িপল্লী মোল্লাবাড়ী, উপজেলা : আলম মডেল, জেলা: শরীয়তপুর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

পুলিশ জানায়, আটককৃত মাদক কারবারি ইসরাফিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল মান্নানের দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন, উপ-পরিদর্শক (এস আই) শাহিদুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।







