বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহানবী (সাঃ) এর শানে কটুক্তির প্রতিবাদে হাইমচরে জমইয়তে হিজবুল্লাহ’র বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুন, ২০২২, ২:১৮ পিএম
মহানবী (সাঃ) এর শানে কটুক্তির প্রতিবাদে হাইমচরে জমইয়তে হিজবুল্লাহ’র বিক্ষোভ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : সাম্প্রতিক ভারতে মহানবী (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) এর শানে কটুক্তির মাধ্যমে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হাইমচর উপজেলা জমইয়তে হিজবুল্লাহ’র আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ মিছিলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি চেয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় উপজেলার প্রাণকেন্দ্র।
রবিবার (১২ জুন) বিকেলে হাইমচর উপজেলা সদর আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কেন্দ্রীয় মসজিদ মোড় এসে প্রতিবাদ সমাবেশে রূপ ন্যায়। এতে জমইয়তে হিজবুল্লাহ’র নেতৃবৃন্দ প্রতিবাদী বক্তব্য উপস্থাপন করেন।
বক্তারা বলেন- ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা টেলিভিশন শোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছে। সেই সাথে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেছে। বিশ্ব নবীর শানে কটুক্তি ও বিতর্কিত মন্তব্যের জন্য ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
তারা বলেন- এই ধরনের ‘ইসলামভীতিপূর্ণ’ মন্তব্যের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তা মানবাধিকার রক্ষায় গুরুতর বিপদ তৈরি এবং অত্যধিক কুসংস্কারসহ প্রান্তিকতার দিকে নিয়ে যেতে পারে। যা সহিংসতা ও ঘৃণার চক্র তৈরি করবে। তাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এই হাইমচর থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কটুক্তিকারী দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবী করছি।
তারা বলেন- অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়। তবে বিশ্বের মুসলিম দেশগুলো ভারতকে ঘৃণার সাথে বয়কট করবে। ভারতের সকল পণ্য বয়কট করবে। মুসলিম দেশগুলো থেকে ভারতীয় নাগরিকদের তাড়িয়ে দেওয়া হবে। সর্বোচ্চ কর্মসূচি ঘোষণার মাধ্যমে ভারত অভিমুখে লংমার্চ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জমইয়তে হিজবুল্লাহ’র সভাপতি মাওলানা খাজা আহমদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, জমইয়তে হিজবুল্লাহ’র সদস্য মাওলানা ইউসুফ মিয়া, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা যুব হিজবল্লাহ’র দায়িত্বশীল মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন সালেহী, মাষ্টার শাহ আলম, ছাত্র হিযবুল্লাহ’র দায়িত্বশীল মাওলানা আমিনুল ইসলাম, শাহাদাত হোসেন, আলী হোসাইন, বোরহান উদ্দিন সিহাবসহ বরেণ্য ওলামা মাশায়েখ, আয়িম্মায়ে মাসাজিদ,  রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের ঈমানদার তৌহিদী জনতা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital