বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সম্পর্কে বেশীরভাগ মানুষেরই তেমন একটা ধারনা নেই—– জেলা ও দায়রা জজ এস.এম জিয়াউর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুন, ২০২২, ৪:৪৩ পিএম
লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সম্পর্কে বেশীরভাগ মানুষেরই তেমন একটা ধারনা নেই—– জেলা ও দায়রা জজ এস.এম জিয়াউর রহমান

এস. এম ইকবালঃ “বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আইনগত সহায়তা কার্যক্রম বিস্তারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে।

১৩ জুন সোমবার বিকেলে উপজেলা অডিটোরিয়াম উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে, জেলা লিগ্যাল এইড অফিসার মো. সাবিক হোসেনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এস. এম জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ এস.এম জিয়াউর রহমান বলেন, লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সম্পর্কে বেশীরভাগ মানুষেরই তেমন একটা ধারনা নেই। কারন এর সুফল পাওয়ার পদ্ধতি নিয়ে প্রচার-প্রচারণার অভাব রয়েছে বর্তমান সময়ে। সীমিত সংখ্যক পেশাজীবি মানুষের সাথে লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের কিছুটা সম্পৃক্ততা থাকলেও যে ধরনের মানুষ গুলোর কল্যানের উদ্দেশ্যে এই কমিটির সৃষ্টি করা হয়েছিলো সেই ক্যাটাগরীভুক্ত নাগরিকরা এখনো জানেই না লিগ্যাল এইড কমিটি তাদের জন্যই করা হয়েছে। ধারনা হচ্ছে বিচারক, কয়েক আইনজীবি, অল্প সংখ্যক পুলিশ সদস্য এবং সৎ সামান্য সাংবাদিকের গন্ডির মধ্যেই ঘুরপাক খাচ্ছে লিগ্যাল এইড কমিটির প্রচার-প্রচারণা এবং সুফল ভিত্তিক কার্যক্রমের নানা দিকগুলো। সোজা কথা রাষ্ট্রের যে সব নাগরিক অর্থ এবং সামাজিক পরিপক্কতার অভাবে বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত, সেই সব নাগরিকদের আইনগত সহায়তা বিনা মূল্যে পাবার স্থানই হলো লিগ্যাল এইড কমিটি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ (পিপি) অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাহেদুল করিম, অরুণ পাল, সরকারি কৌসুলি (জিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম আহমেদ ছাড়াও জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital