ফরিদগঞ্জের মানুরী ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হলেন দেলোয়ার মিজি
এস এম ইকবাল: ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের মানুরী গ্রামে অবস্থিত মানুরী ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দেলোয়ার হোসেন মিজি।

১৪ জুন মঙ্গলবার দুপুরে মাদ্রাসার অফিসকক্ষে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে দেলোয়ার হোসেন মিজিকে সহ-সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়।

এসময় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক সাংসদ ড. শামছুল হক ভুঁইয়া, সাধারন সম্পাদক ও মাদ্রাসার অধ্যক্ষ মাও. আমিনুল হকসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দেলোয়ার হোসেন মিজি রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউ-এর সলিমাবাদ ভবনে অবস্থিত আমদানি-রপ্তানি কারক প্রতিষ্ঠান মেসার্স কলি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন।









