বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৬:০০ পিএম
মতলব দক্ষিণে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মোজাম্মেল প্রধান হাসিবঃ মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুবিন সুজন প্রধান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবিরের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন, সমাজ সেবক মো. মানিক মোল্লা, নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপু, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম পান্না, কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক বশির উল্ল্যাহ ঢালী, কালিকাপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম, সহকারী শিক্ষক খোকন চন্দ্রসহ অন্যরা।

Model Hospital

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. হারুন অর রশিদ পাটোয়ারী, উপাদী উত্তর ইউনিয়নের ইউপি সদস্য মাঈনউদ্দিন, সমাজ সেবক সাইফুল ইসলাম বাহাদুর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য একেএম কবির হোসেন প্রধান, রফিকুল ইসলাম ঢালী, আবু তাহের প্রধান, মাহাবুব পাটোয়ারী, আয়েশা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঘিলাতলী মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মাও. শহীদ উল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।