বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক যেনো মরন ফাঁদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১১:০২ এম
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক যেনো মরন ফাঁদ
রাফিউ হাসান হামজা: কুমিল্লা- চাঁদপুরের আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার জগতপুর থেকে ওয়ারুক রাস্তায় প্রায় ঘটছে দূর্ঘটনা। নির্দিষ্ট করে বলতে গেলে মৌতাবাড়ি সংলগ্ন চাঁদপুর-কুমিল্লার মহাসড়কটি দিন দিন যেনো মরন ফাঁদ হয়ে গেছে।
প্রতিদিন ছোট খাট দূর্ঘটনার পাশাপাশি, প্রতি সপ্তাহে দুই তিনটা বড় দূর্ঘটনা ঘটছে। যার কারণে দূর্ঘটনায় পতিত ব্যক্তি পঙ্গুত্ব বরণের পাশাপাশি নিহতও হচ্ছে। এই দূর্ঘটনা রোধে বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রশাসনিক সচেতনায় কমানো যাচ্ছে না দূর্ঘটনা।
গত ১৫ জুন বালুর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে আশে পাশে থাকা লোক জন ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং চিকিৎসার শাহরাস্তি সরকারি হাসপাতালে প্রেরণ করেন। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে চালক ও তার সহকারীকে ছাড়পত্র দিয়ে হাসপাতাল ত্যাগে অনুমতি দেন।
আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত চলাচল করা চালকদের সাথে দূর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, উঁচু -নিচু রাস্তা, ও গর্তের কারণে গাড়ি অনেক সময় নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাছাড়া আঞ্চলিক মহাসড়কে সিএনজি, অটোরিক্সা, বালুর ট্রাকগুলো নিয়ন্ত্রাধীন ভাবে চলাচলের ফলে বেশি দূর্ঘটনা ঘটছে। চালকের আসনে সহকারীদের দিয়ে গাড়ি চালনার ফলেও দূর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে তারা দাবি করছেন।
উল্লেখ্য যে, ১৫ সেপ্টেম্বর ২০১৮ ইং করবায় দুইটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হোন ২ জন ও আহত হোন ৮ জন। ২৮ এপ্রিল ২০১৯ ইং কাকৈরতলা বাজার সংলগ্ন চাঁদপুর -কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে পাঁচ ব্যক্তি নিহত হোন। ৮ ফেব্রুয়ারী ২০২১ ইং মৌতাবাড়ি এলাকায় বাস খাদে পড়ে দুই নারী নিহত হোন। ৯ জুলাই ২০২১ ইং কাকৈরতলা বাজারে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হোন ১ জন। ২৫ শে মে, ২০২২ ইং বালুর ট্রাক (ফেনী- ট ১১-০৮৭৫) নিয়ন্ত্রন হারিয়ে মেহের স্টেশন সংলগ্ন শুভ হোটেলের সামনেই এক চালকের সহকারীকে পিষ্ট করে, ঘটনাস্থলেই ছেলেটি মারা যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital