বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিষেধাজ্ঞার ১ মাস পার হলেও এখনো চাল পায়নি কল্যাণপুরের জেলেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২, ২:৩৯ পিএম
নিষেধাজ্ঞার ১ মাস পার হলেও এখনো চাল পায়নি কল্যাণপুরের জেলেরা

সজীব খান : মার্চ এপ্রিল ২ মাস চাঁদপুর পদ্মা মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য সরকার প্রতিজন জেলেদের ৪০ কেজি করে চাল বরাদ্ধ দেন। যা দেশের স্ব স্ব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করে থাকেন। চাল বিতরণের জন্য প্রতি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার রয়েছে। ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করার জন্য বিধিমালা রয়েছে।

সরকার জেলেরা ২ মাস বেকার থাকার করনে তাদের কথা চিন্তা করে জেলে কার্ডের মাধ্যমে চাল বিতরণ করে আসছেন।
কিন্তু চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের জেলেরা এখনো এক মাসের জেলে কার্ডের চাল পায়নি। গত ১৮ মে কল্যাণপুরের জেলেদের জেলে কার্ডের চাল বিতরণের কথা থাকলে ও এখন পর্যন্ত নির্ধারিত কোন জেলেই চাল পায়নি বলে জানা গেছে।

কল্যাণপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীর ৪টন চাল আত্মসাৎতের অভিযোগের কারনে তখন জেলে কার্ডের চাল বিতরণ বন্ধ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ইউএনওর নির্দেশে কল্যাণপুরের দুটি গোডাউন পুলিশের উপস্থিতিতে তালা বন্ধ করে সিলগালা করা হয়। এরপর থেমে যায় কল্যাণপৃুরের জেলে কার্ডের চাল বিতরণ।

দীর্ঘ একমাসের ও অধিক সময় অতিবাহিত হওয়ার পর ও আইনি জটিলতার কারনে এখনো জেলে কার্ডের চাল বিতরণ করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, জেলেদের অপরাধ কি, তারা কেন তাদের চাল পাওয়া থেকে এখনো বিরত রয়েছে। এমন অভিযোগ ও জেলেরা করে যাচ্ছে।

Model Hospital

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে। চাল বিতরণের জন্য মামলার আইউও আদালতে আবেদন করেছে। অনুমতি আসলেই চাল বিতরণ করা সম্ভব হবে।

কল্যাণপুরের জেলারা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান চাল বিক্রি করে থাকলে তার বিচার হবে, দেশে আইন রয়েছে, কিন্তু আমাদের জেলে কার্ডের চাল বিতরণ করে দেওয়া হোক। এ জন্য কল্যাণপুরের জেলেরা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital