বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিত্যানন্দ মজুমদার আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২, ৩:১৮ পিএম
চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিত্যানন্দ মজুমদার আর নেই

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের জননন্দিত শিক্ষাগুরু নিত্যানন্দ মজুমদার (নিতাই স্যার) আর বেঁচে নেই। অদ্য ২২ জুন(বুধবার) সকাল ১০টা ৩০ মিনিটি হাজীগঞ্জে তার মেয়ের বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে নিতাই স্যার স্ত্রী, ৩ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেছেন। অদ্য বেলা ৪টায় নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন এর তপাদারপাড়া গ্রামে নিয়ে আসা হবে। সন্ধ্যার পর নিজ বাড়ি সংলগ্ন সমাধি ক্ষেত্রে তাকে সমাহিত করার কথা রয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নাধীন তপদার পাড়া গ্রামের মজুমদার বাড়িতে ১৯৫১ সালে জন্মগ্রহন করেন এই শিক্ষাগুরু। পিতা মধুসুধন মজুমদারের পরিবারে ছোট বেলা থেকেই মেধার পরিচয় দিয়েছেন নিত্যানন্দ মজুমদার। ১৯৬৪ সালে ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। তিনি ১৯৬৮ সালে চাঁদপুর সরকারী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৮ সালে ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে শুরু করেন তার চাকুরী জীবন। শিক্ষকতার মহান পেশা থেকে ২০১১ সালে তার পঠিত প্রিয় ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন অবসর গ্রহন করেন শ্রেষ্ঠ এ জননন্দিত শিক্ষাগুরু।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital