বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ২:৪৯ পিএম
ফরিদগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরন

এস এম ইকবাল : “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” চাঁদপুরে জেলা পরিষদের অর্থায়নে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৩ জুন বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ ডাক বাংলায় অবস্থিত জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপনের অফিসে উপজেলার বিভিন্ন ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে উক্ত ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

ক্রীড়া সামগ্রী বিতরণের সময় জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” বর্তমানে যুবকদের খেলার মান উন্নয়নের জন্য বিভিন্ন স্কুল, কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণ করছে। যাতে শিক্ষার্থীরা খেলা বাদ দিয়ে মাদকের দিকে যেতে না পারে। সেই জন্য বর্তমান সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, এ আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়, কেরোয়া হোসনেয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়সহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে উক্ত ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

Model Hospital

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ, কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, আ’লীগ নেতা এমরান হোসেন আমিন মিজি, পৌর যুবলীগের সদস্য সচিব এস এম সোহেল রানা, যুবলীগ নেতা শাহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারন সাহাদাত হোসেন শান্ত প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।