বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সিআইপি জালাল আহমেদের পক্ষে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৩:১৩ পিএম
ফরিদগঞ্জে সিআইপি জালাল আহমেদের পক্ষে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এস. এম ইকবাল : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাতার আ’লীগের সহ-সভাপতি, শিল্পপতি ও সমাজ সেবক সিআইপি জালাল আহমেদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে  র‍্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ডাকবাংলোর সামনে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে মিছিল সমাপ্ত করা হয়।পরে ফরিদগঞ্জ বাজারস্থ লাকী সুপার মার্কেটে কেককাটা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্হিত ছিলেন, সিআইপি জালাল আহমেদের ছোট ভাই পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  শাহাবুদ্দিন শাবু, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন দিদার, যুবলীগ নেতা আব্দুর রহিম নিলাফ, ইউপি সদস্য নান্টু মিজি, পৌর শ্রমিক লীগের সভাপতি কাজী কাউছার, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য জাহিদুর রহমান,  মনির হোসেন, নুরুন্নবী পাটওয়ারী, আব্দুল করিম বিপ্লব, মাছুম পাটোওয়ারী, মোঃ আরিফ শেখ, মজিবুর রহমান সুমন, যুবলীগ নেতা জয়সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মিরা উপস্হিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital