বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী কলেজের পরীক্ষার্থীদের টীকা গ্রহন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৩:৪০ পিএম
শাহতলী জিলানী চিশতী কলেজের পরীক্ষার্থীদের টীকা গ্রহন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী জিলানী চিশতী কলেজের ২০২১ইং সালের এইচএসসি পরীক্ষার্থীরা করোনা ভাইরাসের ফাইজারের টীকা গ্রহন করেছেন।

১৮ নভেম্বর (বৃহস্পতিবার) চাঁদপুর শহরের আল আমিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে শাহতলী জিলানী চিশতী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের টীকা নেওয়ার কেন্দ্র পরিদর্শন করেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় কলেজের ১শত ২৬জন এইচ.এসসি পরীক্ষার্থী ফাইজারের টীকা গ্রহন করেন। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা এ টীকা গ্রহন করছেন।

এ সময় টীকা কেন্দ্রে উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।

Model Hospital

এসময় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী জানান, চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা এ টীকা কার্যক্রম সম্পন্ন করায় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি ও আল আমিন স্কুল এন্ড কলেজ গভনিং বডির চেয়ারম্যান ডা: জে আর ওয়াদুদ টিপু এবং চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital