সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৯:২৮ এম
ফরিদগঞ্জে চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন
এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে ইউপি সদস্যরা সংবাদ সম্মেলন করেছে।
১৭ জুলাই রোববার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে উপজেলার রূপসা উত্তর ইউনিয় পরিষদের চেয়ারম্যান মো: কাউছারুল আলম কামরুলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন একই পরিষদের ৩জন ইউপি সদস্য। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৮নং ওয়ার্ড’র ইউপি সদস্য ফারুক হোসেন লিটন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ জুলাই শুক্রবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায়দের মাঝে ভিজিএফ ১০ কেজি চাল বিতরণ করা হয়। চেয়ারম্যান ঐ কার্ডে নিজের ছবি ব্যবহার করে ৮নং ওয়ার্ড ব্যতিত প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্য-সদস্যা এবং চেয়ারম্যানের ব্যক্তিগত লোকদের মাধ্যমে ঐ কার্ড বিতরণ করেন। বিতরণের দিন ২নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ডের কতিপয় লোকদের কাছে ভুয়া কার্ড সনাক্ত করে পরিকল্পীতভাবে মোবাইল ফোনে ঐ কার্ডধারী লোকদের বক্তব্য রেকর্ড করেন চেয়ারম্যান নিজেই। পরে ২নং ওয়ার্ডের সদস্য মো. হাসান আলী ও ৮নং ওয়ার্ডের সদস্য হিসাবে আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন চেয়রম্যান।
এছাড়া সাংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করান তিনি। ভিজিএফ’র চালসহ গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন’র পূর্বে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের নিয়ে মিটিং করার নিয়ম থাকলেও চেয়ারম্যান তা করেননি। সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরনের নিয়ম থাকলেও ট্যাগ অফিসারের সময়কে উপেক্ষা করে ৭ জুলাই পরিবর্তে ৮ জুলাই বন্ধের দিনে চাল বিতরণ করেন। চাল বিতরনের মাষ্টার রোল করার বিদান থাকতলেও তা করা হয়নি। চেয়ারম্যান’র সাথে তার নিজের পূর্বের একটি বিরোধকে রয়েছে এবং এনিয়ে একটি মামলাও চলমান রয়েছে। তাই চেয়ারম্যান আমার নির্বাচিত এলাকা অর্থ্যাৎ ৮নং ওয়ার্ডের মানুষদের সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন। কিছু সময় চেয়ারম্যানের চয়েজ’র আওতায় মানুষদের তিনি ওইসব সুবিধার আওতায় আনেন। খোঁজ নিয়ে জানতে পারি চেয়ারম্যান কর্তৃক সনাক্ত করা ঐ ভুয়া কার্ড আমার ওয়ার্ড ছাড়াও অন্যান্য ওয়ার্ডেও বিতরণ করা হয়েছে। তাহলে এটাই প্রমানিত হয় তিনি নিজেই ছবি ও স্বাক্ষর ব্যতিক্রম করে আমাদেরকে হেয় করার জন্য এই ঘৃন্যতম কাজটি করেন। যাহা পূর্ব পরিকল্পিত ছিল। ঐ মামলার বাদী আমার স্ত্রী’র বিরুদ্ধে ভুয়া কার্ডধারী লোকের মাধ্যমে পরিকল্পিত ভাবে মোবাইলে বক্তব্য রেকর্ড করেন চেয়াম্যান।
তিনি আরো বলেন, নির্বাচিত হওয়ার পর ৩০ দিনের মধ্যে প্যানেল চেয়ারম্যান গঠন করার নিয়ম থাকলেও তিনি প্যানেল চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেননি। নিজের খেয়াল খুশিমত একতরফা ভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। প্রতি মাসে সকল সদস্যদের নিয়ে মাসিক মিটিং করার বিধান থাকলেও নিয়মিত মাসিক মিটিং করেন না তিনি। যে কোন সরকারি উন্নয়ন মূলক প্রকল্প আসলে তিনি ইউপি সদস্যদের সাথে কোন রূপ সমন্বয় বা মিটিং ছাড়া নিজের খেয়াল খুশিমত বহিরাগত লোক দিয়ে নামমাত্র প্রকল্প বাস্তবায়ন করেন। যাহা ইউপি সদস্য হিসেবে আমাদের জন্য লজ্জাজনক বটে। এতে আমরা এলাকাবাসীর কাছে আমরা প্রশ্নবৃদ্ধ হই।
এছাড়াও সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করেন, কাউছারুল আলম কামরুল ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, প্রত্যয়ন পত্রসহ বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেন। যার সঠিক জবাব আমরা এলাকাবাসীকে দিতে পারিনা। এতে বর্তমান সরকারের ভাবমূর্তী নষ্ট হচ্ছে। চেয়ারম্যানের এসকল অনৈতিক বিষয়ে প্রতিবাদ করতে গেলে তার বাহিনী কর্তৃক আমরা অপমানিত ও লাঞ্চিত হই।
সরকারের গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ৪০ দিনের প্রকল্পে কোন ওয়ার্ডেই কাজ শুরু হয়নি। কিন্তু নামে বেনামে সিমকার্ড ব্যবহার করে উক্ত কর্মসূচির টাকা তিনি আত্মসাৎ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান আলী, আওয়ামী লীগ নেতা আমিন পাটওয়ারী, স্থানীয় ছাত্রলীগ নেতা মাসুদ আলম প্রমুখ।
উক্ত সংবাদ সম্মেলনে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানেরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটনের পরিচালনায় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার