শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের নোয়াপাড়া নেছারিয়া দাখিল মাদ্রাসার ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৩:১৮ পিএম
ফরিদগঞ্জের নোয়াপাড়া নেছারিয়া দাখিল মাদ্রাসার ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত
এস. এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নোয়াপাড়া নেছারিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
১৭জুলাই রবিবার সকালে মাদ্রাসা মাঠে উক্ত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মামুন রশিদ কিশোরের সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-সুপার মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার দাতা সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ মিজি মামুন।
এ সময় বক্তব্য রাখেন, মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল খায়ের, প্রাক্তন ছাত্র মাওলানা বশির উল্ল্যাহ, সাবেক ছাত্রনেতা মো. খলিলুর রহমান বেপারী, কামাল হোসেন পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ মিজি মামুন বলেন, তোমরা ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, একটা সময় তোমরা আমাদের দেশ এবং সমাজকে পরিচালনা করবেন। তাই তোমাদের বলব সকল ধরনের অপরাধ মূলক কাজ থেকে বিরত থেকে, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজকে আলোকিত করবে এবং দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, আমি অত্র মাদ্রাসার একজন দাতা সদস্য হিসেবে সব সময় তোমাদের পাশে থাকব এবং গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ  সহযোগিতা থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা রফিকুল ইসলাম পাটওয়ারী, আমিন পাটওয়ারী, আমির শেখ, হানিফ মিজিসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital