বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৪৫ চেয়ারম্যানসহ ৪’শ ৯৯ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৪:৪৯ পিএম
শাহরাস্তিতে ৪৫ চেয়ারম্যানসহ ৪’শ ৯৯ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি : শাহরাস্তিতে তফসিলের পর এ পর্যন্ত ১০ ইউপিতে ৪৫ চেয়ারম্যানসহ ৪৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নির্বাচনের তফসিল অনুযায়ী চাঁদপুরের শাহরাস্তিতে ৮ম দিনে ১০ ইউপিতে ৪৫ জন চেয়ারম্যান,সংরক্ষিত আসনে ৮৮ জন নারী প্রার্থী ও সাধারণ সদস্য পদে ৩৬৬ জন প্রার্থীসহ মোট ৪৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পর্যন্ত রিটানিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কাসেম জানান, তফসিল অনুযায়ী আগামি ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপের এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২৫ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ,২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১০ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital