শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে মতলবের খাদেরগাঁও ইউপি নির্বাচনে ভোটারদের ভাবনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৩:২৮ পিএম
ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে মতলবের খাদেরগাঁও ইউপি নির্বাচনে ভোটারদের ভাবনা

মোজাম্মেল প্রধান হাসিব : আগামী ২৭ জুলাই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন। এবারই প্রথম বারেরমত এই ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পদ্ধতিটি কেমন, কিভাবে ভোট দিতে হবে, ফলাফল কিভাবে প্রকাশ করা হবে এসব নিয়ে ভোটারদের মাঝে কৌতুহলের শেষ নেই। ভোটারদের মাঝে যারা শিক্ষিত তারাও অনেকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন কিভাবে তারা ইভিএমে ভোট দিবেন। আর অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত ভোটারদের প্রশ্ন তো আছেই। এর মধ্যে অনেকে মনে করেন বেশি বিড়ম্বনা হতে পারে নারী ভোটারদের ক্ষেত্রে।

ইভিএম পদ্ধতি ব্যালট পেপারের মতো ছিনাতই হওয়ার সম্ভাবনা নেই। তাই অনেকে এই পদ্ধতিতে খুশি। জোর করে সীল মারা কেন্দ্রে আধিপত্য বিস্তার ইত্যাদি রোধ পাচ্ছে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের ব্যবস্থা হওয়ায়। কিন্তু আবার অনেক সাধারণ ভোটার মনে করেন ইলেকট্রনিক্স ফাঁক-ফোকর তারা বুঝে না। কোথায় চাপ দিতে গিয়ে কোথায় চাপ দিয়ে বসবে তা আবার শুধরাতে পারবে না। এতে অনেক ভোট মিসিং হতে পারে। সকল ভাবনা ছাপিয়ে একটা সুষ্ঠু পরিবেশে আগামী ২৭ জুলাই মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউপির নির্বাচনে পছন্দের প্রার্থীরা বিজয়ী হবেন এটাই ভোটারদের প্রত্যাশা।

ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান নিয়ে খাদেরগাঁও ইউনিয়নের ভোটার মো. মফিজুল ইসলাম গাজী বলেন, সাধারণ মানুষের কাছে ইভিএম একটি নতুন পদ্ধতি। এটা অনেকের কাছেই ঝামেলা মনে হয়। ব্যালট পেপারে সীল মারার বদলে আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দিতে হবে। এটা হবে আমাদের এক নতুন অভিজ্ঞতা। বিশেষ করে নারী ভোটারগণের কৌতুহল বেশি।

এবার প্রথম ভোটার হওয়া কলেজ শিক্ষার্থী মো. শরীফুল ইসলাম জানান, প্রথম ভোট দেব তাও আবার ইভিএম পদ্ধতিতে, অনুভূতি অন্যরকম। তবে আশাকরি এ পদ্ধতিতে সুষ্ঠু ভাবে কোন রকম ঝামেলা ছাড়াই আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো।

Model Hospital

ইভিএম পদ্ধতিতে ভোটের বিষয়ে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। পেশি শক্তির ঝামেলা এড়িয়ে স্বচ্ছ ভোট প্রদানের এটি অন্যতম প্রক্রিয়া। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারী ভোটারগণের বিষয়টি বুঝতে কিছুটা অসুবিধা হলেও এটা বড় কোন সমস্যা নয়। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ইভিএম পদ্ধতিতে ভোটের ইতিবাচক পরিবেশ লক্ষ্য করা গেছে।

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ নিয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার মো. আবু জাহের ভূঁইয়া বলেন, ভোটারগণ যাতে সহজে ও নির্ভুল ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য মক ভোটিং এর ব্যবস্থা করা হবে। ভোটের দুই দিন আগে আগামী ২৫ জুলাই নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সহায়তায় খাদেরগাঁও ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রের জন্য নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের মাধ্যমে ভোটদান পদ্ধতির ট্রায়াল হবে। এতে ভোটারগণ ভোট কেন্দ্রে স্বশরীরে উপস্থিত হয়ে ভোটদান পদ্ধতি জানতে পারবে। এক প্রশ্নের জবাবে নির্বাচন কর্মকর্তা আবু জাহের ভূঁইয়া বলেন, আগামী ২৭ জুলাই খাদেরগাঁও ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য; চাঁদপুর জেলায় এই ধাপের নির্বাচনে দু’একটি উপ-নির্বাচন ছাড়া শুধুমাত্র এই খাদেরগাঁও ইউনিয়ন পরিষদেই পূর্ণাঙ্গ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital