বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিষ পানে কিশোরের আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১২:৩২ পিএম
ফরিদগঞ্জে বিষ পানে কিশোরের আত্মহত্যা
এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জের গুপ্টি পুর্ব ইউনিয়নের শ্রীকালিয়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে  আজগর আলী (১৬) নামে এক কিশোর বিষ পান করে আত্মহত্যা করেছে।
বিষ পান করে আত্মহত্যার সংবাদ পেয়ে ১৯ জুলাই মঙ্গলবার দুপরে ফরিদগঞ্জ থানার এস.আই মশিউর আলম মৃত্যের বাড়ি থেকে মৃত্যের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন।
১৮ জুলাই সোমবার রাতে উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের মির্জা বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে আজগর আলী পরিবারের লোকজনের সাথে অভিমান করে বিষ পান করে।
থেকে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে পুলিশ। আজগর আলী শ্রীকালিয়া গ্রামের মির্জা বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পরিবারের লোজন জানান, আজগর আলী সোমবার দিবাগত রাতে বিষপান করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত পাশ^বর্তী হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর কুমিল্লা নেয়ার পথিমধ্যে সে মারা যায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিষ পান করে ১৬ বছরের কিশোর আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ তার বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে  সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital