বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মেলায় যাওয়ার পথে পিক-আপ অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ৬

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ জুলাই, ২০২২, ২:১১ পিএম
চাঁদপুরে মেলায় যাওয়ার পথে পিক-আপ অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ৬
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেট এলাকায় হরিনা-ভাটিয়ালপু সড়কে বালি বোঝাই পিক-আপ ও বেটারী চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। অটো ড্রাইভার মোঃ রিফন (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার বাড়ি পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলা ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্য হাসাঁ গ্রাম।
আহতরা হলেন মধনা (হরিপুর) গ্রামের একই পরিবারের নুরুল ইসলাম (২৫), রুবী (২৫), সুমাইয়া (১৭), রাসেল (৩০) রুবীর আট মাসের মেয়ে সহ সকলেই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মোঃ শরিফ নামে একজন ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্য রুবী, সুমাইয়া ও রুবীর মেয়ের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
ঘটনার বিবরনে স্থানীয় বাসিন্দা উজ্জ্বল পাটওয়ারী জানান, বালু বোঝাই ট্রাকটি অটো গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার নিছে পড়ে জান। ধাক্কা লেগে অটো গাড়ি দ্বি খন্ডিত হয়ে যায় এবং একই পরিবারের পাঁচ জন আহত হয়।
৫নং ওয়ার্ড মেম্বার খোকন ভুইয়াঁ জানান,একই পরিবারের বোন- বোন জামাই সন্তান সহ ৬ জন মিলে মেলায় যাওয়ার পথে আহত হন।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার এ এস আই কফিল উদ্দিন ঘটনা নিশ্চিত করে বলেন, পিক-আপ ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটো ড্রাইভার নিহত হয়েছে ও বেশ কয়েকজন আহত হয়েছে। পিক-আপের হেলপারকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital