খাদেরগাঁও ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডে প্রচারণায় এগিয়ে মেম্বার প্রার্থী সেলিম

সেলিমের কর্মী-সমর্থকরা জানান, ৮নং ওয়ার্ড থেকে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন শেখ ফজলুল করিম সেলিম। সৎ, নীতিবান ও ধর্মপরায়ণ রাজনীতিক হিসেবে তার পরিচিতি আছে। তিনি বর্তমানে ৮নং ওয়ার্ডের দুই দুইবারের মেম্বার। শেখ ফজলুল করিম সেলিম এ ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছেন। এবার পুনরায় মেম্বার নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো শেষ হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন হবে বলে আমরা মনে করি।

মেম্বার প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম বলেন, ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সমর্থনে প্রার্থী হয়েছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। কারন আমি এ ওয়ার্ডে যে পরিমান উন্নয়ন করেছি আমার বিশ্বাস এ ওয়ার্ডের জনগণ আমার উন্নয়নের প্রতিদান দিবে।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ হাজার ১৫ জন।









