শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে কিস্তি পরিশোধ না করায় হামলা, ফ্রিজ নিয়ে আসলো ওয়ালটন কর্তৃপক্ষ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৩:২৭ পিএম
হাজীগঞ্জে কিস্তি পরিশোধ না করায় হামলা, ফ্রিজ নিয়ে আসলো ওয়ালটন কর্তৃপক্ষ
হাজীগঞ্জ প্রতিনিধি : প্রচণ্ড গরমে খাবারের স্বস্তির জন্য হাজীগঞ্জ ভুঁইয়া প্লাজার ওয়ালটন শোরুম থেকে শাহপরান কিস্তিতে কিনে নেন একটি ওয়ালটন ফ্রিজ। হঠাৎ কিস্তি না দেয়ায় গ্রাহকের উপর হামলা করে ফ্রিজ নিয়ে গেলো ওয়ালটন কর্তৃপক্ষ।
মঙ্গলবার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কালাম বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় শাহপরান বাদী হয়ে অজ্ঞাত ১৪/১৫ জনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী শাহপরান বলেন, ওয়ালটনের অফিস থেকে কিস্তির টাকার জন্য এসে ১০ হাজার টাকা চান। ১০ হাজার টাকা ছিল না। তিন হাজার টাকা দেয়ার প্রস্তাব দেন।
তখন তারা ফ্রিজ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন শাহ পরাণ তার দেয়া টাকা ফেরত চাওয়ায় অতর্কিতভাবে হামলা শিকার হন তারা।
 শাহপরাণের পরিবারের তিনজন আহত হয়। আহরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। সেখানেও হামলার চেষ্টা করে ওয়ালটন কর্তৃপক্ষ।
শাহপরানের স্ত্রী বলেন, তারা  হামলা করে ফ্রিজটি নিয়ে গেলো।
জানতে চাইলে হাজীগঞ্জ বাজারের ওয়ালটন শো-রুমের ময়ানেজার খোরশেদ আলম  ফ্রিজের বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। তবে মামলার বিষয়ে নোটিশ আসলে বক্তব্য দেয়ার কথা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital